Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

রাজশাহীতে বাঁশ ফেলে ফুটপাত দখল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:19:26 pm, Sunday, 13 October 2024
  • 134 বার পড়া হয়েছে

রাজশাহীতে বাঁশ ফেলে ফুটপাত দখল।।

মো: গোলাম কিবরিয়া
   
রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের -রাবি- মেইন ফটকের সামনে থেকে বিনোদনপুর বাজার পর্যন্ত মহাসড়কের পাশের ফুটপাতে বাঁশ ফেলে দখল করে রেখেছেন ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ দোকানিরা। এতে ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা। 
সরেজমিনে গিয়ে দেখা যায়- বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিনোদনপুর বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে চারাগাছ- বাঁশের আড়ত- কাঁচাবাজার- মুরগির দোকান ও চায়ের দোকানসহ নানা দোকান বসিয়ে বেচাকেনা করছে ব্যবসায়ীরা। ফলে বাধ্য হয়ে পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকারও   হচ্ছেন অনেকে। 
রাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল ও লোকমান হোসেন বলেন- মহাসড়কের পাশে ফুটপাত আমাদের তথা পথচারীদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফুটপাতের পুরোটাই দখল করে ব্যবসা ফেঁদে বসা হয়েছে। ফলে বাধ্য হয়েই আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে বিভিন্ন সময়ে গুরুতর আহত হয়েছেন অনেকে। আমরা চাই যতদ্রুত সম্ভব তারা মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাবির একজন শিক্ষক বলেন- বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক। এই মহাসড়কের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ পথচারীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু পুরো ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে। আর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করছে। এর ফলে অনেক সময় মারাত্মক দুর্ঘটনায় অনেকে আহত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পায়নি। 
এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন- বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে রাখতে চাই না। খুব দ্রুত আমরা কাজলা গেট থেকে মেইন গেট ও বিনোদপুর হয়ে আইবিএ পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।’ 
সড়ক বিভাগ রাজশাহীর -সওজ- নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন- এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

রাজশাহীতে বাঁশ ফেলে ফুটপাত দখল।।

আপডেট সময় : 01:19:26 pm, Sunday, 13 October 2024