Dhaka , Monday, 10 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:33 pm, Wednesday, 22 July 2026
  • 30 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

বন্যায় ক্ষতিগ্রস্ত বাক-শ্রবণ (বধির) প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

মানবিক সহায়তার অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সকালে তবলছড়িস্থ নির্মাণাধীন রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যশস্য বিতরণ করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সভাপতির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, “বধির ও বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তারা অবহেলিত নয়; বরং যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে আগামী দিনের সম্পদে পরিণত হবে। বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে খাদ্যশস্য বিতরণের মতো মানবিক উদ্যোগ শুধু খাদ্যের সংকট লাঘব করবে না, সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধনও আরও সুদৃঢ় করবে।”

বিশেষ বক্তা হিসেবে রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির) সাংকেতিক ভাষায় বক্তব্য দেন। তিনি বধির জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দীন। তিনি বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বধিরদের সুবিধার্থে পুরো অনুষ্ঠানজুড়ে বক্তব্যগুলো সাংকেতিক ভাষায় অনুবাদ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙ্গামাটি থানা বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিরা বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ

আপডেট সময় : 08:22:33 pm, Wednesday, 22 July 2026