Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ১৮ মাঝি নেই প্রশাসনের তৎপরতা!

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:32 pm, Wednesday, 29 September 2021
  • 296 বার পড়া হয়েছে

মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ১৮ মাঝি নেই প্রশাসনের তৎপরতা!

হোসাইন রুবেল ভোলা।

ইলিশ শিকারে গিয়ে মেঘনায় ট্রলার ডুবে ১৮জন মাঝি মাল্লা ও জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায় বলে জানান স্থানীয় জেলেরা।

ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার। এর আগে গত শুক্রবার বিকেলে স্থানীয় ৮নং ওয়ার্ডের ১৪ জন ও পাশ্ববর্তী জাহানপুর ইউনিয়নের ১জন এবং দৌলতখান উপজেলার ২জন জেলে নিয়ে মেঘনা নদীতে মৎস্য শিকারে যায়। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মালেক মিয়া জানান, মঙ্গলবার বিকাল ৪টায় ওই ট্রলারটির তলা ফেটে গিয়েছে বলে মাঝি মহিউদ্দিন তাঁর ভাই খলিলকে ফোন করে জানিয়ে ভাসানচরের পূর্ব দিকে মেঘনায় একটি ট্রলার নিয়ে তাদেরকে উদ্ধারের জন্য বলে। তবে আবহাওয়া খারাফ হওয়ায় এবং বৃষ্টি ও ঝড়োবাতাসের ফলে ঘাট থেকে কেউ তাদের উদ্ধারে যেতে পাড়েনি। এমন ঘটনায় নিখোঁজ জেলে পল্লীতে চলছে শোকের মাতম। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে ও তাদের স্বজনরা উত্তাল মেঘনায় ২টি ট্রলার নিয়ে নিখোঁজদের সন্ধানে গিয়েছে বলে একাধীক জেলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ জেলেরা হলেন, মহিউদ্দিন মাঝি (৩২), দুলাল (৩৩), সাজাহান মুন্সি (৩৫), আবদুল মুনাফ (৩৭), মোসলেহ উদ্দিন (৩০), ওবায়দুল্লাহ (৩৫), নুরনবী (৪), হাবিবুল্লাহ মিঝি (৫৫), আজাদ (২০), রুবেল (২০), আলমগীর (৩৫), জাকির (২৫), সাজাহান (৬০), ফরিদ (৬০), বেলায়েত (৬০), জাহানপুরের বাসিন্দা জসিম (২৫), ও দেলাতখান উপজেলার মঞ্জু (৪০)সহ অজ্ঞাত একজন। তবে ১৮জন জেলে নিখোঁজে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। কোস্টগার্ড দক্ষিণ চর মানিকা কমান্ডার ওয়ালিউল্লাহ মিয়া বলেন, এমন ঘটনার খবর পাইনি। তবে নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযানে যাব। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ট্রলার ডুবির খবর পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানানোর জন্য বলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ১৮ মাঝি নেই প্রশাসনের তৎপরতা!

আপডেট সময় : 06:24:32 pm, Wednesday, 29 September 2021