Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:51:56 pm, Sunday, 5 July 2026
  • 21 বার পড়া হয়েছে

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্রতিরোধে নদীর ৬টি স্পটে তাৎক্ষণিকভাবে ৪০ হাজারের অধিক জিও ব্যাগ ও সাড়ে ৫ হাজার টিউব ব্যাগ ফেলা হচ্ছে। শনিবার (৪ জুলাই) এ কাজের তদাকরি করতে নদী পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া বংশাই নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত বংশাই স্যালুঘাট, সওদাগরপাড়া ও বাওয়ার কুমারজানি এলাকাও পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রান্ত পন্ডিত বলেন, আপাতত বংশাই-ধলেশ্বরী নদী তীরবর্তী ফতেপুর পশ্চিমপাড়া, চাকলেশ্বর, গোড়াইল মৃধাপাড়া, চাকলেশ্বর, থলপাড়া কবরস্থান, পাটদিঘীতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। প্রতিটি স্পটের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়ে এই জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য স্পটগুলোতেও জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হবে। সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, সমস্যার তুলনায় এই উদ্যোগ সামান্য। নির্বাচনী ওয়াদা মোতাবেক ভাঙ্গন কবলিত এলাকা রক্ষার প্রাথমিক কাজ শুরু করেছি। ভবিষ্যতে ভাঙ্গন কবলিত এলাকাগুলো স্থায়ীভাবে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে। নদী তীরবর্তী সাধারণ মানুষ ভাঙ্গন শংঙ্কায় সময় পাড় করলেও ব্যাপক পরিমাণে জিও ব্যাগ ফেলার উদ্যোগে তারা আশান্বিত। তাদের দাবি ভাঙ্গনরোধে ভবিষ্যতে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যা টেকসই সমাধান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে

আপডেট সময় : 04:51:56 pm, Sunday, 5 July 2026