Dhaka , Thursday, 21 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্বার রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ জনপ্রিয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেন-জি লালমনিরহাটের তীব্র নিন্দা মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

মাউশির পরিচালক ড. বিশ্বজিৎকে কার্যালয় থেকে বের করে দেওয়ায় হয়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:29:08 am, Tuesday, 1 October 2024
  • 129 বার পড়া হয়েছে

মাউশির পরিচালক ড. বিশ্বজিৎকে কার্যালয় থেকে বের করে দেওয়ায় হয়।।

মো: গোলাম কিবরিয়া
  
রাজশাহী জেলা প্রতিনিধি।।
   
মাউশির পরিচালক ড. বিশ্বজিৎকে কার্যালয় থেকে বের করে দেওয়ায় অভিযোগ উঠেছে। 
ড. বিশ্বজিতের কার্যালয়ে প্রবেশ করে কিছু তরুণ। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা -মাউশি- অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে তার কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার -৩০ সেপ্টেম্বর- বিকেলে ‘আমরা স্থানীয়’ পরিচয় দিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করে কিছু  তরুণ। পরে তারা পরিচালককে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা মেরে চাবি নিয়ে চলে যান।
শিক্ষা ভবন সূত্রে জানা গেছে- রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের চতুর্থ তলায় মাউশি রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের কার্যালয়। বিকেল ৩টা ২০ মিনিটে ২০-৩০ জন তরুণ ওই কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা ড. বিশ্বজিৎকে আওয়ামী লীগের অনুসারী শিক্ষকদের কাজ করে দেওয়ার অভিযোগ তুলে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। মাউশির পরিচালক তরুণদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি বলেন, তিনি সরকারের একজন কর্মচারী। তাকে কেউ এভাবে অফিস ত্যাগ করতে বাধ্য করতে পারেন না। তার কথা শুনে তরুণরা বলেন, তারা কোনো কথা শুনতে চান না। একপর্যায়ে ড. বিশ্বজিৎ শিক্ষার মহাপরিচালককে ফোন করার জন্য মোবাইলফোন হাতে নিলেও তরুণরা বাঁধা দেন। তারা বলেন, যা বলবেন কার্যালয়ের বাইরে গিয়ে বলবেন। ভেতরে কিছু বলতে পারবেন না। বাধ্য হয়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে আসেন। এরপর তরুণরা কার্যালয়ে তালা মেরে চাবি নিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ড. বিশ্বজিৎ ব্যানার্জী বলেন- চাপের মুখে কার্যালয় ত্যাগ করতে বাধ্য হয়েছি। এ সময় তিনি দাবি করেন- তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে- তা সত্য নয়।
তিনি জানান- গত ৫ আগস্টের পট পরিবর্তনের পরেও অত্যন্ত সুষ্ঠুভাবে সেপ্টেম্বরের এমপিওর কাজ তিনি এবং তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সম্পন্ন করেছেন। ঘটনার পরপরই তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবহিত করেছেন।
বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মাউশির পরিচালক টেলিফোনে জানিয়েছেন, কে বা কারা তার কার্যালয়ে এসে অভিযোগ করেছেন- তিনি ডেকে ডেকে আওয়ামী লীগের লোকের কাজ করে দিচ্ছেন। যারা এসেছিল তারা কেউ শিক্ষার্থী নয়।
তিনি বলেন- কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করা যাবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব

মাউশির পরিচালক ড. বিশ্বজিৎকে কার্যালয় থেকে বের করে দেওয়ায় হয়।।

আপডেট সময় : 05:29:08 am, Tuesday, 1 October 2024