Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুর পৌর শহরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:22:03 pm, Monday, 18 May 2026
  • 44 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুরে জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমন, মাদক, জুয়া, চাঁদাবাজী, জবরদখল,ইভটিজিং,কিশোর গ্যাং ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) রাত্রি ৮ টার দিকে পৌর শহরের নিতাইবাড়ী এলাকায় এ সভার আয়োজন করেন মধুপুর থানা পুলিশ।
“বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই প্রতিপাদ্যে ২ নং বিটের আয়োজনে জনগণকে আইনি বিষয়ে সচেতন ও সহয়তা করতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ একা কখনো অপরাধ দমন করতে পারে না। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি ও নিরাপত্তা, সমাজ থেকে মাদক নির্মূল, বাল্যবিবাহ ইত্যাদি দূর করা সম্ভব নয়। বিট পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেই অপরাধ করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ২ নং বিটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই আল আমিন, সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, মধুপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুশীল কুমার, ৪,৫,৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর হামিদা বেগম, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার সাহা,শিল্প ও বণিক সমিতির প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আরও জোরদার হলে অপরাধ অনেকাংশে কমে আসবে। তারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সুশীল সমাজ, ৪,৫,৬নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত শহর গড়ে তোলার প্রত্যয়ে সকলেই একমত পোষণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোতালেব হোসেন ফকির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

মধুপুর পৌর শহরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 01:22:03 pm, Monday, 18 May 2026