Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন? সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক

  • Reporter Name
  • আপডেট সময় : 06:54:18 pm, Thursday, 23 July 2026
  • 25 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

ধর্মীয় ভক্তের পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট ব্রিজ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি সুতালড়ি বেদে পল্লী এলাকায়।

পুলিশ জানায়, বুধবার সকালে নগরের আমবাগান এলাকার একটি বাসায় নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে প্রবেশ করেন সরোয়ার। এ সময় তিনি ‘জয় বাবা লোকনাথ’ বলে ধর্মীয় ভক্তের মতো আচরণ করেন এবং গৃহকর্তা অজিত ঘোষকে জানান, তিনি মন্দির থেকে এসেছেন।

পরে ওই ব্যক্তি বাড়ির লোকজনের কাছে প্রথমে ১১ টাকা প্রণামীর কথা বলেন। তার কথায় বিশ্বাস করে টাকা এনে দেওয়া হলে তিনি প্রসাদের জন্য চাল দেওয়ার কথা জানান। এরপর নানা কৌশল ও কথার ফাঁদে ফেলে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার ১৪ ঘণ্টার মধ্যে নগরের হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে তিন জোড়া স্বর্ণের কানের দুল, সিতা হারের পাঁচটি অংশ, পাথরযুক্ত একটি স্বর্ণের লকেট, গলানো পাঁচ আনা স্বর্ণ, দুটি স্মার্টফোন এবং ১৪ হাজার টাকা।

তিনি জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

পুলিশ ও সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় পরিচয় বা আবেগকে কাজে লাগিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। অপরিচিত ব্যক্তিকে বাসায় প্রবেশের সুযোগ দেওয়ার আগে পরিচয় যাচাই করা এবং মূল্যবান সামগ্রী ব্যবহারে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ধর্মীয় আচার বা সাহায্যের কথা বলে কেউ বাড়িতে এলে পরিবারের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান

ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক

আপডেট সময় : 06:54:18 pm, Thursday, 23 July 2026