Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন অন্যের ব্যথা বুঝতে না পারলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ হারায়ে খুঁজি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 02:36:55 pm, Sunday, 7 June 2026
  • 64 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,

ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ও ক্ষমতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন

রোববার (৭ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত করতে না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি তা না পারে, তাহলে শুধু গণমাধ্যমের উপস্থিতির কারণে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত হবে—এমন আশা করা যায় না। তবে ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা ও ক্ষমতার কোনো বিকল্প নেই।”

গণমাধ্যমকে সমাজের আয়নার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ভালো মানের আয়নায় মানুষের প্রকৃত চেহারা দেখা যায়, আর নিম্নমানের আয়নায় বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়। গণমাধ্যমও তেমনি রাষ্ট্র ও সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরে। কোনো রাষ্ট্র গণমাধ্যমকে কতটা গ্রহণ করছে, তার ওপরই নির্ভর করে জনগণ কতটা স্বচ্ছ তথ্য পাবে।”

শেয়ারবাজার ও ব্যাংকিং খাত নিয়ে বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেমন শেয়ারবাজারে ঝুঁকির মুখে থাকেন, তেমনি ব্যাংকের আমানতকারীদের অর্থও অনেক সময় অসাধু চক্রের লক্ষ্যবস্তু হয়। তাই নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংকনির্ভরতা কমিয়ে শেয়ারবাজারকে পুঁজির শক্তিশালী উৎস হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকিং কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতি এখন কৃষিনির্ভরতা ছাড়িয়ে বহুমাত্রিক রূপ পেয়েছে। অর্থনীতির রক্তপ্রবাহ হিসেবে বিবেচিত ব্যাংকিং খাতকে সংস্কার করা জরুরি। উদ্যোক্তাদের মধ্যে কে সফল ও সৎ, আর কে অনিয়মের সঙ্গে জড়িত—তা পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমেই স্পষ্ট হয়ে ওঠে।

গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের জবাবদিহিতা ও শক্তির একমাত্র ভিত্তি হলো বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা ছাড়া গণমাধ্যম তার প্রকৃত ভূমিকা পালন করতে পারে না।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে যেখানে তথ্য সংরক্ষিত থাকে, সেখানে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের সুযোগ বাড়াতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন দৌলত আকতার মালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল কাশেম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

আপডেট সময় : 02:36:55 pm, Sunday, 7 June 2026