Dhaka , Monday, 19 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা নোয়াখালীতে ৪২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ; বেসরকারি হাসপাতাল রক্ষায় বড় ধরনের অর্থ লেনদেনর অভিযোগ  পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গাচড়ায় ডিবি পুলিশের রোমহর্ষক অভিযান: কাভার্ড ভ্যান জব্দ নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান, জরিমানা আদায় শহীদ ওসমান হাদী স্মরণে ঝালকাঠিতে প্রদর্শনী, ‘মার্চ ফর জাস্টিস’ ও হাদী সন্ধ্যা শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে সীতার্তদের মাঝে কম্বল বিতরণ “রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কে চির বিদায়” জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে অবস্থান কর্মসূচি মালয়েশিয়ায় নির্মাণাধীন ২৩ তলা ভবন থেকে পড়ে নরসিংদির রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের যুবক তামিমের মৃত্যু, এখন পরিবার ও একাবাঁশির কান্নার শোকের মাতম। পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই সহায়তা প্রদান বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে আসায় ধানের শীষের পরাজয়ের সম্ভাবনা চরভদ্রাসনে কিশোরীর বাড়ীতে হামলায় প্রধান দুই আসামী চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার। কক্সবাজারে স্বামীর দাপটে অফিস করেন না তানজিনা!  সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রটকে কঠিন হুশিয়ারি হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন। রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের জাজিরায় ইকরা ক্যাডেট মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও বাৎসরিক মাহফিল চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা: নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২ মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারে সভা ও প্রচার কার্যক্রম

বৈষম্য বিরোধী আন্দোলনের পর গার্মেন্টস মালিকদের সর্বনাশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:12:24 am, Thursday, 26 September 2024
  • 181 বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী আন্দোলনের পর গার্মেন্টস মালিকদের সর্বনাশ।।

ইসমাইল আরাফাত

গাজীপুর প্রতিনিধি।।

বিএনপির তানভীর সিরাজের আতঙ্কে গাজীপুর গার্মেন্টস মালিক সমিতি গাজীপুরে ঝুট ব্যবসায় আতঙ্ক তানভীর সিরাজ বিএনপির সুনাম বিনষ্ট করে তানভীর সিরাজের অপকর্ম বিএনপি নেতা তানভীর সিরাজ গাজীপুরের টক অফ দ্যা টাউন বিএনপি নেতা তানভীর সিরাজকে বহিষ্কারের গুঞ্জন

গাজীপুর মহানগরীর সকল এলাকায় গার্মেন্টস ও শিল্প কারখানা গড়ে উঠে শিল্প নগরীতে পরিনত হয়ে দেশের বেকারত্বের হার যেমন কমেছে তেমনি এখানকার তৈরি পোশাক ও অন্যান্য দ্রব্যাদী বিদেশে রপ্তানি করে আমরা অর্জন করছি বৈদেশিক মুদ্রা। কিন্তু এক শ্রেণীর সন্ত্রাসী- চাঁদাবাজ ও অস্ত্রধারীদের হাতে জিম্মি হয়ে রয়েছে অনেক শিল্প কারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরি। বিএনপির একজন কথিত নেতা জনাব তানভীর সিরাজের হাতে জিম্মি হয়ে পড়েছে গাজীপুর নগরীর অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিকগণ।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের বাসন থানাধীন বিএনপির সভাপতি তানভীর সিরাজ একক আধিপত্য বিস্তার করে ঝুট ব্যবসায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তানভীর সিরাজের আতঙ্কে ভীত হয়ে পড়েছেন গার্মেন্টস মালিক-শ্রমিক ও কর্মকর্তারা। তার ভয় কেউ মুখ খুলতে সাহস পায় না। যখন যে গার্মেন্টসে প্রয়োজন অস্ত্রের মহড়া দিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে লুট করে নিয়ে যাচ্ছেন গার্মেন্টস এর পরিত্যক্ত ঝুট।

খোঁজ নিয়ে জান যায়, বিএনপি’র দুঃসময়ে ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দলীয় কোন কর্মসূচি তাকে দেখা যায়নি তানভীর সিরাজকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি কাউন্সিলর নির্বাচন করেছেন। অদৃশ্য কোনো কারণে তিনি বাসন থানার সভাপতি নির্বাচিত হয়ে, সন্ত্রাসের মাধ্যমে একক সাম্রাজ্য তৈরি করেছেন। গত ০৯-০৯-২০২৪ তারিখে বাসন থানাধীন ইসলামপুরে ওশান ফ্যাক্টরিতে শতাধিক সশস্ত্র বাহিনী নিয়ে জোরপূর্বক ছয় গাড়ি ঝুট ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে যান। জোরপূর্বক অনেক ফ্যাক্টরি থেকে ঝুট বের করেছেন এর মধ্যে নরপ, রেনেসাঁ, জেনেছিস, ম্যানাল ফ্যাশন, নিডেল ড্রপ, আর এম ফ্যাশন, টার্গেট প্যাকেজিং লিমিটেড, জিসান বক্স, কারলোস লেদার ফ্যাশন, কিং বালি গার্মেন্ট, ওরাম সোয়েটার, রিদিশা অন্যতম। তার আতঙ্কে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না শতাধিক ফ্যাক্টরি, গার্মেন্টসের মালিক কর্মচারীবৃন্দ। তিনি এই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি করে দিয়েছেন। কমিটির মধ্যে যাদের নাম আছে তারা হলেন মোঃ সিরাজ, সাবেক সদস্য গাজীপুর মহানগর বিএনপি, তাজুল ইসলাম, মজিদ তালুকদার-  সভাপতি ১৩ নং ওয়ার্ড বিএনপির, আবুল হোসেন সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি, আমজাদ হোসেন, খোরশেদ আলমসহ প্রায় শতাধিক ক্যাডার বাহিনী।

তানভীর সিরাজ ব্যবসা নিয়ন্ত্রণ ও দখলে নিয়েছেন নাওজুর বাজার, আড্ডা বাজার, চৌরাস্তা বাজারসহ বিভিন্ন এলাকা। আর এই বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা উত্তোলন করে তার লোকজন। তার ছেলে আমানত সিরাজ এলাকার ইন্টারনেট ও ডিস ব্যবসার নিয়ন্ত্রণ করেন। উক্ত এলাকায় আধিপত্য বিস্তারে তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ন্ত্রণ করে তার ছোট ভাই আওয়ামীলীগ নেতা তসলিম সিরাজ। আরো জানা যায়, আওয়ামীলীগের পদধারী নেতা ও সন্ত্রাসী বাহিনীদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি দখল করছেন এই তানভীর সিরাজ।

তানভীর সিরাজের বাসায় প্রতিদিন বিকেল বেলায় সকল অবৈধ অর্থ সন্ত্রাসী বাহিনীদের মাঝে বন্টন করা হয়। নাম প্রকাশ না করা শর্তে একজন গার্মেন্টস মালিক বলেন- আমরা তানভীর সিরাজের হাতে জিম্মি হয়ে পড়েছি। তানভীর যখন যে গার্মেন্টসে খুশি, নিজের মতো করে ঢুকে অস্ত্রের মহড়া দেখিয়ে ঝুট নিয়ে চলে যায়। কিন্তু আমরা প্রাণের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাই না। কারণ তানভীরের আছে শক্তিশালী সশস্ত্র ক্যাডার বাহিনী।

বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরু হাজী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তানবীর সিরাজ। পরবর্তীতে বিভিন্ন তদবির করে তিনি ছাড়া পেয়ে যান। দেশের এই ক্লান্তি লগ্নে তার সন্ত্রাসী কর্মকান্ডের কারণে বিএনপি’র সুনাম বিনষ্ট হচ্ছে। তানভীর সিরাজের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞ মহল ও গাজীপুর এলাকাবাসী। তারা তানভীর সিরাজের বহিষ্কার দাবী করছেন।।

এ বিষয়ে তানভীর সিরাজকে ফোন ফোন করা হলে তিনি বলেন- আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ঝুট ব্যবসার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি পরপর দুইবারের সফল কাউন্সিলর। এক শ্রেণির স্বার্থান্বেষী মহল নিজের স্বার্থ ও ক্ষমতা দখলের লোভে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে

বৈষম্য বিরোধী আন্দোলনের পর গার্মেন্টস মালিকদের সর্বনাশ।।

আপডেট সময় : 10:12:24 am, Thursday, 26 September 2024