Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন? সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:37 pm, Sunday, 19 July 2026
  • 45 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ অধ্যায়ে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের সব অপেক্ষা এখন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণকে ঘিরে। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ৬-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে। যদিও ম্যাচে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আরও এগিয়ে যান ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর পূজা মাঠে বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে দর্শকদের উচ্ছ্বাস বাড়াতে লাইভ পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব। তার সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

সম্প্রতি কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত বিশ্বকাপ ফ্যানফেস্টেও অংশ নেন তিনি। সেই আন্তর্জাতিক সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে পারফর্ম করতে এসেছেন এই শিল্পী।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সঞ্জয় দেব ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং অনুষ্ঠানস্থল পরিদর্শনও করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন।

অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে আরেকটি বিশেষ আয়োজন করা হয়েছে। বড়পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে সংগীতানুষ্ঠান।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন প্রীতম হাসান। এছাড়া পারফর্ম করবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। রোববার (১৯ জুলাই) রাতে শুরু হওয়া এই আয়োজন চলবে ২০ জুলাই সকাল পর্যন্ত।

ফুটবল আর সংগীতের সমন্বয়ে বিশ্বকাপ ফাইনালের রাতে রাজধানীজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যেখানে খেলার উত্তেজনার পাশাপাশি বিনোদনেরও থাকছে বাড়তি আয়োজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

আপডেট সময় : 04:05:37 pm, Sunday, 19 July 2026