Dhaka , Monday, 24 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় : 03:58:46 pm, Monday, 3 August 2026
  • 38 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বিরোধীদলীয় নেতাদের বর্তমান বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এখন বিরোধীদলীয় নেতারা বলছেন, ‘সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।’ অতীতেও শেখ হাসিনা একই ধরনের ভাষায় কথা বলতেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেওয়া হবে না। বর্তমানে বিরোধীদলের নেতারাও একই ধরনের বক্তব্য দিতে শুরু করেছেন বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এটি বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণা বিভ্রান্তিকর। দলটি স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়ন করবে। তবে গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যেসব বিষয়ে বিএনপির ভিন্নমত রয়েছে, সেসব বিষয়ে দলটি স্পষ্ট অবস্থান জানিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজপথে আন্দোলন বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং কোনোভাবেই তা সংঘাতের দিকে যাওয়া উচিত নয়।

সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করছেন। সরকারের কাজে সহযোগিতা করার পরিবর্তে শুধু নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে।

দেশের স্বার্থে সংঘাতের পরিবর্তে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি কর্মহীন সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আপডেট সময় : 03:58:46 pm, Monday, 3 August 2026