Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি মহাসচিব’সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:23:37 pm, Saturday, 8 November 2025
  • 94 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারসহ দল থেকে তাঁকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মিরা।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলার কবিরহাট বাজারে নোয়াখালী-৫ আসনের বিএনপির পরিবারবর্গ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে করিবহাট বাজার প্রদক্ষিণ করে। পরে কবিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন, কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর উদ্দিন।

এসময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন,কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইমতিয়াজ উদ্দিন রিজন, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্যাহ মোহন’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নোয়াখালী-৫ আসনে অনেক যোগ্য প্রার্থী থাকা শর্তেও এস.আলম গ্রুপের ব্যবসায়িক পার্টনার ফখরুল ইসলামকে মনোনয়ন প্রদান করার পরও দলীয় সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখলাম গতকাল ফখরুল ইসলাম একটি সংবাদ সম্মেলনে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ অনেক নেতাকে ভিন্ন দল থেকে বিএনপিতে এসেছেন বলে তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

দলের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফখরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতাকর্মিরা ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলামকে বলতে শোনা গেছে- আমি যদি বলি, সারাদিন বলে শেষ করা যাবে না, হাজার হাজার নেতাকর্মীরা দেখেন, এর বড় অংশ হচ্ছে অন্যদল থেকে আসা। এমন কি বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও অন্যদল থেকে আসছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব হন, মন্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন, এমনকি নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্যাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শাহজাহান সাহেব এরা একজনও বিএনপির প্রোডাক্ট না। শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকত উল্যাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক আসছেন জাসদ থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানী শুধু আমাকে নিয়ে কেন?

জানতে চাইলে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মির সাথে আজ সকাল থেকে আমার বৈঠক চলছে। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। সবার নাগরিক অধিকার রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

বিএনপি মহাসচিব’সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় : 06:23:37 pm, Saturday, 8 November 2025