Dhaka , Friday, 14 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল

প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:40:04 pm, Wednesday, 18 September 2024
  • 147 বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন।।

মাহিদুল ইসলাম ফরহাদ 
  
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জে গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় এর প্রতিবাদ জানিয়ে ও পূর্বের নাম পুর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক ও এলাকাবাসী। বুধবার -১৮ সেপ্টেম্বর- বেলা ১১টায় সদর উপজেলার গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গোবরাতলা গ্রামবাসী- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তারা বলেন- গত ০৩ এপ্রিল গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শুধু এই বিদ্যালয় নয়- আশেপাশের কয়েকটি উচ্চ মাধ্যমিক ও কলেজসহ স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন পরিষদ গোবরাতলা নামে রয়েছে। এমনকি গোবরাতলা একটি গ্রামেরও নাম। তাই পরিবর্তন করতে হলে আগে সেসব প্রতিষ্ঠান ও দপ্তরের নাম পরিবর্তন করতে হবে। 
বক্তারা আরও বলেন, গোবরাতলা নামটি এই অঞ্চলে মানুষের মুখে মুখে ও অন্তরে মিশে আছে। অথচ শ্রুতিমধুর না এমন মিথ্যা অভিযোগে বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। কিন্তু গোবরাতলা গ্রাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদ, গোবরাতলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, গোবরাতলা ভূমি অফিস, গোবরাতলা বাজার, গোবরাতলা মহিলা কলেজ, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের কোন নাম পরিবর্তন করা হয়নি৷ যারা এই বিদ্যালয়য়ের নামটি পরিবর্তন করার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। নতুন নাম বাতিল করে পূর্বের নাম বহাল করতে ৭ কর্মদিবসের সময় বেঁধে দেন বক্তারা। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা। 
এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সুজা উদ্দিন বলেন, গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন করে গত ০৩ এপ্রিল বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরন করা হয়েছে। সে সময় আমি এখানে কর্মরত ছিলাম না। শুধু আমাদের বিদ্যালয়ই নয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৮টি এবং সদর উপজেলাতে ৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। অভিভাবক, স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজনের সাথে আলোচনা করে পূর্বের নাম বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেহের আলী বলেন, বিদ্যালয়ের নাম পরিবর্তনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষক-শিক্ষার্থীর কোন আপত্তি থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে নাম পুর্নবহালের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে তা সমাধান করা হবে। ইতোমধ্যে এমন কয়েকটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন পাওয়া গেছে। 
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আতাউল ইসলাম আজিজী, গোবরাতলা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম মিলন, সাবেক প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, ইউপি সদস্য মতিউর রহমান মতু, স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম পলাশ, মো. আক্কাশ আলী, হিমেল চৌধুরী, মো, সজল আলী, মো. শ্যামল ইসলাম, মো. মানিক আলী, মো. হজরত আলী, শ্রী বাসুদেবসহ অভিভাবক ও স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণ করেন গোবরাতলা মহিলা কলেজ ও গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ

প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন।।

আপডেট সময় : 03:40:04 pm, Wednesday, 18 September 2024