Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত আহত ৪।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:00:21 am, Thursday, 14 November 2024
  • 136 বার পড়া হয়েছে

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত আহত ৪।।

শাহিন ফকির।।
পিরোজপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার -৩৪- নামে এক নারী নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার -১৪ নভেম্বর- সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার শিশুসহ ৪ জন আহত হয়েছেন। 
আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো.  আব্দুস সোবহান  বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আখি আক্তার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা হলেন- ইমরান হাওলাদার -২৪- জহুরা বেগম-৬৫- রেশমা বেগম -৩০- ফোরকান হাওলাদার -৬০- উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা। 
প্রত্যক্ষদর্শীরা জানান- ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। আহতদের সবার বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে। ইমরান নামের এক অটোরিকশাচালক চার যাত্রী নিয়ে বাগেরহাট থেকে কাউখালীতে যাচ্ছিল।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো.আব্দুস  সোবহান  বলেন – সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। বরিশালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত আহত ৪।।

আপডেট সময় : 09:00:21 am, Thursday, 14 November 2024