Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট সময় : 08:07:38 pm, Friday, 24 July 2026
  • 38 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসনে অনুমোদিত নকশায় নির্ধারিত পার্কিং স্থান অবমুক্ত এবং পার্কিংয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগকে সহায়তাকারী শিক্ষার্থীদের সংগঠন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ (ট্যাগ)-এর কার্যক্রমের প্রশংসা করে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার, চউক কার্যালয়ে ট্যাগ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ট্যাগের সদস্যরা চউক চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে নগরীর বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক ভবন, হাসপাতাল ও বিপণিবিতানে অনুমোদিত নকশায় সংরক্ষিত পার্কিং স্থান অবমুক্ত করা, পার্কিং এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভবিষ্যতে পার্কিং অন্য কাজে ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
ট্যাগের প্রতিনিধিরা জানান, তারা বর্তমানে সিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে নগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা দেখতে পেয়েছেন, বহু ভবনে অনুমোদিত নকশায় পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও সেগুলো দোকান, গুদাম কিংবা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে ভবনে আসা যানবাহন সড়কের ওপর পার্ক করতে বাধ্য হচ্ছে এবং এর প্রভাব পড়ছে নগরীর সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং চউকের বিধিমালা অনুযায়ী পার্কিং সংরক্ষণ বাধ্যতামূলক হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। বিশেষ করে হাসপাতাল ও বাণিজ্যিক ভবনের সামনে অনিয়ন্ত্রিত পার্কিং যানজটকে আরও তীব্র করে তুলছে।
মতবিনিময় সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নগরীর যানজট নিরসনে সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে চউক ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বাণিজ্যিক ভবনের পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা এবং ইমারত নির্মাণ বিধিমালা প্রতিপালনের বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। যেখানে নকশা লঙ্ঘনের প্রমাণ মিলবে, সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিএমপির ট্রাফিক বিভাগকে সহায়তা করে শিক্ষার্থীরা যে জনসেবামূলক ভূমিকা পালন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। মাঠপর্যায়ে কাজ করার কারণে নগরীর যানজটের বাস্তব চিত্র ও সমস্যাগুলো সম্পর্কে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তাদের দেওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ নগর পরিকল্পনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেয়ারম্যান ট্যাগের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, অনুমোদিত পার্কিং স্থান অবমুক্ত, অবৈধ দখল উচ্ছেদ এবং পার্কিংয়ের অপব্যবহার বন্ধে চউক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে নগরীর যানজট নিরসনে চউক, সিএমপি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : 08:07:38 pm, Friday, 24 July 2026