Dhaka , Wednesday, 21 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবাসহ আটক দুই সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অফিসে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব-ভিপি ইব্রাহিম চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন ‘আমি সঠিক পথেই আছি’, এআই ভিডিও বিতর্কে পরীমনি ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে শীর্ষে যে পাঁচ তারকা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ফতুল্লায় ঝুট-পলিথিনের গোডাউনে আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা স্বর্ণের দাম কমল ‘ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো’: জামায়াত আমির রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ জাজিরায় নবনির্মিত পৌরভবনের শুভ উদ্বোধন করলেন এমপি সাঈদ আসলাম ইতিহাসের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯১তম শারদীয় দুর্গাপুজা সিলেটে শর্ত ভেঙ্গে খেলার মাঠে মেলা, ভোগান্তিতে নগরবাসী চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর রূপগঞ্জে রিপন হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ পরিবারসহ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক। দুর্গাপুরে সম্প্রীতির উদাহরণ: ২২ পূজামণ্ডপে জামাল উদ্দিন মাস্টারের আর্থিক সহায়তা সোনারগাঁয়ে ১,৫০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করলেন অমল পোদ্দার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান পাইকগাছায় ৮০ পিস ইয়াবা উদ্ধার; আটক ২

পাবনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ একজনকে ছুরিকাঘাত আহত ১২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:30:52 pm, Tuesday, 8 October 2024
  • 206 বার পড়া হয়েছে

পাবনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ একজনকে ছুরিকাঘাত আহত ১২।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
এ ঘটনায় শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার -৮ অক্টোবর-দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তৌফিক ইসলাম- মো. শুভ, বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম-
রিয়াজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সালমান হোসেন, সিয়াম, রুদ্র হোসেন- নাইম ইসলাম- স্বাধীন- নবম শ্রেণির ছাত্র আরাফাত আলী-নাহিদ হোসেন ও নুর মোহাম্মদ।
খেলা দেখতে এসে হামলার শিকারে গুরুতর আহত হন ঈশ্বরদী সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের নাইম ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে- আন্তঃউপজেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলায় অংশ নেয় সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় ও রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
খেলা চলাকালীন সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধরে রাখা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। 
এসময় সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালামকে মারধরের ঘটনায় শিক্ষার্থীরা উপজেলা পরিষদের মেইন গেট অবরোধ করে স্লোগান দিতে থাকে।
এসময় এদের মধ্য থেকে বহিরাগত কয়েকজন শিক্ষার্থী লাঠিসোটা হাতে ইউএনও কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুরো উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
পুলিশি বাধা উপেক্ষা করে তারা ইউএনও কার্যালয় ভবনের গ্রিল বেয়ে উঠে রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও ইউএনও কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে।
এসময় রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনতলা ভবন থেকে লাফ দেন। 
পরে বহিরাগত শিশির তাকে ছুরিকাঘাত করেন। পরে ওই বহিরাগতকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সুবীর কুমার দাশ বলেন- এ ঘটনায় বহিরাগত একজনকে ধারালো চাকুসহ আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদী থানার পরিদর্শক -তদন্ত-মনিরুল ইসলাম বলেন- কাবাডি খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছোট একটা ঝামেলা হয়েছিল। 
পরে বহিরাগত কয়েকজনের উস্কানিতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বহিরাগত একজনকে ধারালো ছুরিসহ আটক করেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবাসহ আটক দুই

পাবনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ একজনকে ছুরিকাঘাত আহত ১২।।

আপডেট সময় : 02:30:52 pm, Tuesday, 8 October 2024