Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের বৃষ্টিকে উপেক্ষা করে ‘রেইনি ৫কে রান’, শুরু হলো এনএসইউ হেলথ ফেস্ট ২০২৬-এর কাউন্টডাউন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

পাবনায় নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:50:36 am, Saturday, 6 July 2024
  • 128 বার পড়া হয়েছে

পাবনায় নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে জিহাদ হোসেন -৯- নামে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মরদেহ নিখোঁজ হওয়ার একদিন পরে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার -৬ জুলাই- ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুর্শিদপুর তেতুলতলা গোডাউন এর ভিতরে জঙ্গলের মধ্যে লাশটির সন্ধান মিলেছে।
নিহত শিক্ষার্থী জিহাদ মুলাডুলি তেতুলতলা গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর ছোট ছেলে। সে দাশুড়িয়া কিন্ডারগার্টেন স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। তিন ভাইয়ের মধ্যে জিহাদ সকলের ছোট।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থী জিহাদ শুক্রবার বিকেলে বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে খেলতে বের হয় শিশু শিক্ষার্থী জিহাদ। তার বন্ধুরা সকলে বাড়িতে ফিরে বাড়িতে গেলেও জিহাদ আর বাড়িতে ফিরে যায়নি। 
সন্ধ্যায় জিহাদ বাড়িতে ফিরে না আসলে তার পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। জিহাদ বন্ধুদের সাথে যেখানে খেলাধুলা করছিল, সেখানে পড়নের প্যান্ট ও ছ্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। 
শনিবার সকাল সাড়ে পাঁচটায় পরিবারের সদস্যরা দাশুড়িয়া ইউনিয়নের মুর্শিদপুর গ্রামে তেতুলতলা গ্রামের গোডাউনের ভেতরে ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় শিশু জিহাদের লাশ দেখতে পান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক -ওসি তদন্ত- মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতাহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রফিকুল ইসলাম  জানান- তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী জিহাদের মরদেহটি দাশুড়িয়া ইউনিয়নের মুর্শিদপুর তেতুলতলা সংলগ্ন গোডাউনের ভিতরে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। 
লাশটির শরীরের গলায় কালচে দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি- শ্বাসরুদ্ধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান- আমরা লাশটিকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশটি প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 
এদিকে নিহত শিশু জিহাদের মা শিউলি খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।।

আপডেট সময় : 08:50:36 am, Saturday, 6 July 2024