Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:58:56 pm, Wednesday, 15 April 2026
  • 29 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএফ-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পহেলা বৈশাখের সকালে এক প্রাণবন্ত ও বর্ণিল বৈশাখী শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, পালকি ও নানান লোকজ উপকরণ স্থান পায়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। এতে উপজেলা প্রশাসন, এসডিএফ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বসে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় এসডিএফ-এর ১০টি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ২টি এবং মহিলা বিষয়ক দপ্তরের ২টিসহ মোট ১৪টি স্টল স্থান পায়। প্রতিটি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও নান্দনিক সামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

এছাড়া বিকেলে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসনের মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। অপরদিকে গদাইপুর ফুটবল মাঠে স্থানীয় আয়োজক কমিটির উদ্যোগে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং এসডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, ওসি (অপারেশন) জুলফিকার আলি, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছা যেন ফিরে পেয়েছিল গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য, প্রাণের উচ্ছ্বাস আর নববর্ষের নির্মল আনন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট সময় : 01:58:56 pm, Wednesday, 15 April 2026