Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:46 pm, Thursday, 16 April 2026
  • 22 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, বইপড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শুধু অবকাঠামো নয়, জ্ঞানের ভাণ্ডার ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। দেশে সম্মান ও নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে। আমরা কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, যা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরিক্ষার্থী ও শিক্ষিকা সিমা মুৎসুদ্দির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র বিদায়ী শিক্ষিকা সিমা মুৎসুদ্দিকে ক্রেস্ট প্রদান করেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন এবং যারা পুরস্কার পায়নি তাদের আগামীতে ভালো করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সেবা দেওয়া বিদায়ী শিক্ষিকা সীমা মুৎসুদ্দিকে সম্মান জানানো শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান শিক্ষা। এই সম্মান তিনি সারাজীবন মনে রাখবেন, আর তোমরাও মনে রাখবে, শিক্ষকদের সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের বইপড়ায় উৎসাহিত করে মেয়র বলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বই তোমাদের জ্ঞান সমৃদ্ধ করবে। ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বিভিন্ন মনীষীর জীবনী পড়ার আহ্বান জানান।

এছাড়া শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার দাবি করার পরামর্শ দেন মেয়র। তিনি একটি স্কুলের এক শিক্ষার্থীর উদাহরণ তুলে ধরে বলেন, ছোট্ট একটি মেয়ে সাহস করে তার স্কুলের সমস্যার কথা আমাকে বলেছে, এটাই আমি দেখতে চাই।

মেয়র অভিভাবক ও সমাজের প্রবীণদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একসময় মুরুব্বিরা শিক্ষার্থীদের খোঁজখবর নিতেন। সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই সমাজ আলোকিত হবে।

স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের সকালের নাস্তা করে স্কুলে আসার পরামর্শ দেন। খালি পেটে এলে মেধার বিকাশ ব্যাহত হয়। সুষম খাদ্য গ্রহণ করলে মস্তিষ্ক সক্রিয় থাকে।

মেয়র আরও জানান, সিটি কর্পোরেশনের অধীনে স্কুল কলেজে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় ছাড় পাবে।

পরিশেষে শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, তোমাদের মধ্যে থেকেই ভবিষ্যতে দেশের নেতৃত্ব তৈরি হবে। তাই জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে নিজেদের গড়ে তোলো। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং সফলতা কামনা করেন।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস এম নাছির উদ্দীন মহিলা কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, স্কুলের অভিবাবক সদস্য আইয়ুব আলী, রাশেদুল আলম, সুমি আকতার, রাজনীতিবিদ এস এম আবুল কালাম আবু, মোরশেদুল আলম, লিয়াকত আলী জসিম, জানে আলম সোহেল, ইসমাঈল হোসেন বালি, ফিরোজ মাহমুদ, ইসমাইল মির্জা প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 06:30:46 pm, Thursday, 16 April 2026