Dhaka , Wednesday, 12 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্রীপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন জহিরুল আলম সৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও ভরাট হয়ে গেছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খাল গুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস যে কারণে আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট গোল উদযাপন করতে গিয়ে সুড়ঙ্গে পড়ে গেলেন ব্রাজিলের ফুটবলার, এরপর… ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে: আরাগচি ১১ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা শামারুহ মির্জার শেখ হাসিনার ছায়া পেরিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক কি নতুন পথে? ​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে দুর্দান্ত সাফল্য: ৫১ জনের ৫০ জনই জিপিএ-৫ নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৫৯, জিপিএ ৫ পেয়েছে ৭৯৩ জন কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

নির্বাচনের ডেটলাইন দিতে এতো দ্বিধা এতো সংকোচ কেন অন্তর্বর্তী সরকারকে রিজভী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:22:50 pm, Tuesday, 12 November 2024
  • 144 বার পড়া হয়েছে

নির্বাচনের ডেটলাইন দিতে এতো দ্বিধা এতো সংকোচ কেন অন্তর্বর্তী সরকারকে রিজভী।।

নোয়াখালী প্রতিনিধি।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্ববর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন,নির্বাচনের ডেটলাইন দিতে আপনাদের মধ্যে এতো দ্বিধা এতো সংকোচ কেন। তিনি বলেন- ৫ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেননা। তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন। তারাতো আপনাকে ব্যর্থ করবেই।    

মঙ্গলবার -১২ নভেম্বর- বিকেল ৫টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির ব্ক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা বিএনপি- অঙ্গও সহযোগী সংগঠন ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেন। সমাবেশের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।  

নতুন উপদেষ্টা বানানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন- আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে। কিন্ত গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদেরতো একটা অভিমত নেওয়া দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে। আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থ রয়েছে বলে রিজভী বলেন- আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন। আপনাকে বিএনপি সমর্থন করেছে। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে।  কিন্ত আমরাতো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন।

তিনি বলেন, আলুর কেজি কেন হবে ৭৫-৮০ টাকা। আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেননা কেন। আপনি সিন্ডিকেটবাজদের কেন গ্রেপ্তার করতে পারছেনান। দুর্বলতা কোথায় এটা একটু জানতে চাই। এটাতো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের কাম্য নই। কেন এটা বাড়ছে,মানুষতো অনেক ধরনের প্রশ্ন করে।

অন্তর্বর্তী সরকারেক উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, আপনি নির্বাচনের কথা বলেন, কিন্ত নির্বাচনের কোন ডেটলাইন দেননা।  কিন্ত এটা কেন।  এটাতো রহস্যজনক। আপনারা সংস্কার করবেন।  সবাই মনে করে অন্তবর্তীকালীন কি, স্কুলের হেডমাস্টার। আপনারা সংস্কারের একটা পাট দিবেন। সেটা তৈরী করে, সিলেবাস তৈরী করবেন,সিলেবাস তৈরী করে রাজনৈতিক দল গুলোকে আগে শিক্ষা দান করবেন। মনে হচ্ছে এটা তাদের ইচ্ছা। তারা এখন স্কুলের হেডমাস্টার বা শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আপনারা মনে করছেন বিএনপির লোক যারা গণতান্ত্রিক আন্দোলনে আছে তারা অশিক্ষিত।  আমরা তোমাদেরকে আগে সংস্কার শিখাই,সংস্কার শিখাই,তারপর তোমরা নির্বাচনের কথা বল।  

এক উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী বলেন, তাদের একজন উপদেষ্টা বলছে- খালি নির্বাচন- নির্বাচন করলে হবে।  উপদেষ্টাকে বলি আপনি কি হেডমাস্টার। আপনি আগে শিক্ষা দিবেন তারপর আমরা শিখব,পড়াশুনা করব। আমরা কি জানিনা সংস্কার কি। আপনারা প্রস্তাব দিতে পারেন।  সেই প্রস্তাবটা দেবেন নির্বাচিত সরকারে কাছে। এজন্য নির্বাচন দিন।    
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি বলেন- সারা দেশের মানুষ জেগে উঠেছে বলেই হাসিনার মত এত নির্মম- নিষ্ঠুর- এত রক্ত নিংড়ানো একটি স্বৈরাচারকে পরাজিত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে মনে করেছে তার বাপের জমিদারি। আর এই জমিদারি রক্ষার্থে সে দেশের জনগণকে জনগণ মনে করতনা। চাকর-বাকর মনে করত।  জনগণকে চাকর-বাকর মনে করত বলে যারা প্রতিবাদ করেছে- অন্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রেখেছে-যারা মিছিল করেছে- জনসভা করেছে, স্লোগান দিয়েছে তাদেরকে সে শান্তিতে থাকতে দেয়নি।  কাউকে অদৃশ্য করে দিয়েছে চিরদিনের জন্য- কাউকে বিচার বর্হিভূত হত্যার শিকার করিয়েছে। এই দানবকে বাংলােদেশর ছাত্ররা বিতাড়িত করেছে।

শেখ হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি টেনে তিনি বলেন, শেখ হাসিনা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে -ভারত- আপনি কি কি নিয়ে গেছেন। অভিযোগ করে বলেন- ভারতের আদানির সাথে বিদ্যুতের অস্বাভাবিক দামে চুক্তি করেছে শেখ হাসিনা সরকার। যারা বিদ্যুতের সিন্ডিকেট করেছে,বাজারে বিভিন্ন ভাবে সিন্ডিকেট করেছে। সেই সিন্ডিকেটের টাকা কি আপনি আপনার স্বামীর বাড়িতে নিয়ে গেছেন। এটা জনগণের জিজ্ঞাসা, এটাই জনগণ আজকে জানতে চায়। আমরা বিদ্যুতের টাকা পাচার হওয়ার কথা শুনেছি- মেট্রোরেলের টাকা পাচার হওয়ার কথা শুনেছি। মেগা প্রজেক্টের অর্থ আত্মসাৎ হওয়ার কথা শুনেছি। আপনি দুর্নীতি করে নিজের লোকদের মধ্যে টাকা ভাগ করে টাকা গুলো পাচার করে দিয়েছেন। যার খেসারত জনগণকে দিতে হচ্ছে, অন্তর্বর্তীকালী সরকারকে দিতে হচ্ছে।      

সমাবেশে আরও বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল- নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি- জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহীম, এডভোকেট এবিএম জাকারিয়া- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান- জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী- চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস।    
 
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল- বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহফুজুল হক আবেদ- চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো.মহসিন আলম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আন্দোলন সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মিদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

নির্বাচনের ডেটলাইন দিতে এতো দ্বিধা এতো সংকোচ কেন অন্তর্বর্তী সরকারকে রিজভী।।

আপডেট সময় : 02:22:50 pm, Tuesday, 12 November 2024