Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল জেলে সম্প্রদায়ের ভাগ্য বদলাবে এই শিশুরাই: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার মধ্যনগরে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৩০ জন সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন বর্ণাঢ্য আয়োজনে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ বছর পূর্তি উদযাপন টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় মানুষের মনে স্বস্তি ফিরছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:33 pm, Saturday, 10 August 2024
  • 253 বার পড়া হয়েছে

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় মানুষের মনে স্বস্তি ফিরছে।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায়  পুলিশ সদস্যদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।  শনিবার -১০ আগস্ট- থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জেলাজুড়ে  চলছে । এতে মানুষের মনে স্বস্তি ফিরে আসছে।

বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন ও পরবর্তীতে বাংলাদেশ সরকার পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট  দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে নরসিংদীতে কর্মরত সকল পুলিশ স্টেশন- মন্দির ও  হিন্দু অধ্যুষিত এলাকা, সাধারণ মানুষের জানমালের  নিরাপত্তা নিশ্চিত করেন।   জনমনে গণ সচেতনতা তৈরি করার কার্যক্রম পরিচালনা করেন।

শনিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান ক্যাপটেন রকিব। এসময়  তিনি আরও বলেন- বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের সেনা সদস্যরা  শুক্রবার থেকে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন  তৈরি করছেন।  পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম  সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য অনুপ্রেরণা দেন।

২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব- পি এস সি  নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন ও দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
সেই সঙ্গে দেশের স্বার্থে ও  জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে  নিজ নিজ কর্মস্থলে গিয়ে  তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সাথে  পুনর্বহাল করার জন্য আহ্বানও জানান।এছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে স্বতঃস্ফূর্ততার সহিত যোগদান করার আশ্বাস দেন।  
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা  পুন:আনয়ন এর লক্ষ্যে  ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের জান মাল রক্ষার্থে ২৮ ইস্টবেঙ্গল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
জানা গেছে- নরসিংদী সাতটি থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা  পুলিশের সঙ্গে যৌথ টহল চালিয়ে যাচ্ছেন।  স্থানীয় মানুষের সাথে কথা বলে নানা প্রকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় মানুষের মনে স্বস্তি ফিরছে।।

আপডেট সময় : 12:12:33 pm, Saturday, 10 August 2024