Dhaka , Friday, 26 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

দ্রুত রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:18 pm, Saturday, 24 May 2025
  • 104 বার পড়া হয়েছে

দ্রুত রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দ্রুত রোড়ম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করার অপচেষ্টা করবেন না। একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই বিপ্লব ঘটেছিল গণতন্ত্রের জন্য। নির্বাচন নিয়ে পাঁয়তারা করে কোন সরকারের বিদায় স্বাভাবিকভাবে হয়নি। জনবিচ্ছিন্ন গণতন্ত্র বিরোধী কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে গত সতের বছরে বিএনপি’র ১৫৩ গুম হয়েছেন, ২২৭৬ ক্রসফায়ারে নিহত হয়েছেন, দেড়লাখ মামলা মিথ্যা মামলায় পঞ্চাশ লক্ষ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

২২ মে বৃহস্পতিবার বিকাল চারটায় নগরীর খুলশীস্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের সানাই হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম আরো বলেন, সাংগঠনিক গতিশীলতা ও পুনর্গঠনের লক্ষ্যে দক্ষিণ জেলা আওতাধীন মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সবার সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হলো। তৃণমূল ত্যাগী কর্মীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণ করা হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ঘাঁটি। এখানে আগামী নির্বাচনে বিএনপি সকল আসনে জয়লাভ করবে, ইনশাআল্লাহ।

প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেছেন, উপযুক্ত কারণ ব্যতীত যদি কেউ সাংগঠনিক কাজে অনুপস্থিত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিক্ষীত ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার কোন বিকল্প নেই। পূর্বে গ্রুপিংয়ের কবলে পড়ে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। জনগণের মন জয় করার মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন,সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দলের বিরুদ্ধে অনেক অপপ্রচার, ষড়যন্ত্র চলছে। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য্য ধারণ করুন। সবাইকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ায় পরিবর্তনের অব্যাহত ধারার প্রতি আস্থা রেখে কাজ করতে হবে। সরকারের ভিতরে গণতন্ত্র বিরোধী কিছু লোক বসে আছে। সরকারের কার্যক্রম দেখলে মনে হয় অন্তবর্তীকালীন সরকার নয়, বিএনপি বিরোধী সরকার।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

দ্রুত রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন

আপডেট সময় : 12:59:18 pm, Saturday, 24 May 2025