Dhaka , Monday, 13 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০ রূপগঞ্জে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজে ব্যবহৃত হয় একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য গ্রেফতার সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’ সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মেয়র ডা. শাহাদাত ও সংসদ সদস্যরা চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ

দপদপিয়ায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:50:03 pm, Thursday, 17 July 2025
  • 95 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে ৩৩ হাজার ভোল্টের (৩৩ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার উপর দিয়ে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়রা অভিযোগ করেন, অপসোনিন ফার্মা লিমিটেড তাদের নতুন ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে এই সঞ্চালন লাইনটি আবাসিক এলাকার মধ্য দিয়ে সরিয়ে নিচ্ছে।
অভিযোগে বলা হয়, আগে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে অন্য পথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের কারণে খয়রাবাদ নদীর উপর দিয়ে তা ঘুরিয়ে গ্রামবাসীর ঘরের উপর দিয়ে নেওয়া হচ্ছে। এতে এলাকার হাজারো মানুষ ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রিমন খান বলেন, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি। সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তবুও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন পুরো গ্রামের জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।”
আরেক বাসিন্দা মোঃ প্রান্ত খান অভিযোগ করে বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে সাবেক এমপি আমুর ছত্রছায়ায় এই অন্যায় করছে। ৫ আগস্টের পরও তার অন্যায় থামেনি। পুরো গ্রামবাসীকে মৃত্যুঝুঁকির মুখে ফেলে দিয়েছে।”
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে বিদ্যুৎ বিভাগ এই অনিয়ম করছে।প্রতিবাদকারীদের মামুন মেকার ও সরোয়ার নামের দুজন ব্যক্তি প্রকাশ্যে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত এই সঞ্চালন লাইন প্রত্যাহার, বিদ্যুৎ বিভাগের অনিয়মের তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, “আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ

দপদপিয়ায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : 05:50:03 pm, Thursday, 17 July 2025