Dhaka , Saturday, 8 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা পিরোজপুরের কঁচা নদীতে ভাসমান অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সাভারকে ভেঙে কেরানীগঞ্জে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তেঁতুলঝোড়ায় জনতার বিস্ফোরণ সরাইল পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন রূপগঞ্জের দুই প্রজন্মের দুই সেরা থানা নির্বাহী অফিসার দুর্গাপুরে কালচারাল একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলের ট্যাংকে লুকানো গাঁজাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা যুবদল আহবায়কসহ আহত ৩ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত ৩ হাসপাতাল ও ২ স্কুলে চউকের পরিদর্শন, পার্কিং সংকট, নকশা লঙ্ঘন ও অনিয়মে উদ্বেগ চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান র‌্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে বাইকার গ্যাং কর্তৃক ১ লাখ পিস ইয়াবা পাচারকালে ৬ জন আটক,০৫টি মোটরসাইকেল জব্দ প্রতারণার মামলায় সালমান ও তার বোনকে আদালতে হাজিরের নির্দেশ প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে উপসাগরীয় দেশগুলোও নিরাপদ থাকবে না: ইরান দেড় মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ মৃত্যুদণ্ড সত্ত্বেও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা? কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মহজুর।

তথ্য উপদেষ্টার পিতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতা আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:39 pm, Wednesday, 9 April 2025
  • 135 বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টার পিতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতা আটক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
   
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পিতা ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের এক নেতা ও যুবদলের একজন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর -৩৪- এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের। সাগর হোসেন শুক্কুর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে এবং আবদুল কাদের একই গ্রামের কাদের কন্ট্রাকটর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।
জানা গেছে, গত ৩০ মার্চ রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ গ্রাম নারায়নপুরে আসেন। তার উপস্থিতির খবর পেয়ে স্বেচ্ছাসেবকদল নেতা শুক্কুর ও যুবদল নেতা কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঘটনাস্থলে আসা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইটের আঘাতে বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার প্রতিবাদে ঐদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মঞ্জু তার ছাত্রলীগ দায়িত্বকালীন সময়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং বিএনপি-জামায়াতপন্থী নেতাকর্মীদের উপর একাধিকবার হামলা করেন। এমনকি তিনি ৪ আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলার একটি হত্যা মামলার অন্যতম আসামি বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একাধিকবার সাগর হোসেন শুক্কুরকে মারধর করেন বলে জানা গেছে।
আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার খবরে ১ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এবং এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার খোঁজখবর নিতে নারায়নপুরে যান। তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি- মোহাম্মদ আবুল বাশার বলেন, “ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

তথ্য উপদেষ্টার পিতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতা আটক

আপডেট সময় : 08:54:39 pm, Wednesday, 9 April 2025