Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:22 pm, Wednesday, 5 August 2026
  • 23 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা অসহায় অবস্থায় এখনো হাসপাতালে আছে, বেডে কাতরাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং জুলাই আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা স্ব-স্ব ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারি, তাহলে জুলাই শহীদরা যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ৭১ এ বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেখানে আমাদের সংগ্রামটা ছিল ন্যায়বিচার, সাম্যতা, মানবিক মর্যাদা—এই তিনটাই ছিল মূল । এবং ৯০-এর যে আন্দোলনটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ স্বৈরাচারী ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। আর ২০২৪—যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার নিপীড়ন-নির্যাতন, যেটা আপনারা দেখেছেন—যে ১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ১৮ সালের নির্বাচনের নামে নির্যাতন এবং ২৪ সালে ‘আমি-তুমি’ ডামি নির্বাচন। এই যে অবস্থার উত্তরণ প্রেক্ষিতেই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি সংগ্রাম—যে সংগ্রামে আবাল-বৃদ্ধ-বনিতা, ছাত্র-জনতা যেভাবে অংশগ্রহণ করেছে, সেটারই ফলশ্রুতিতে আমরা জুলাই-আগস্টের এই আজকে আমরা একটি নতুন সরকার পেয়েছি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

মেয়র বলেন, আমাদের গণতান্ত্রিক যে অধিকার, কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার—এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেশনায়ক তারেক রহমান, বর্তমানে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশ এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, আজকে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সে সমস্যাটা হচ্ছে, “আমি” থেকে “আমরা”-তে আসতে হবে। “আমি এটা করেছি” থেকে “আমরা এটা করেছি”—যতক্ষণ না এটা আমরা বলতে পারব না যে আমরা সবাই মিলে করেছি, ততক্ষণ পর্যন্ত একটা বিভেদ, একটা সমস্যা আমাদের মধ্যে সামগ্রিকভাবে থেকে যাবে। তো আমি মনে করি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, আমরা সবাই মিলেই আজকে গণঅভ্যুত্থানের ফল ভোগ করছি—এটা যদি আমরা বলতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে এই সমস্যাটি থাকবে।

জুলাই বিপ্লবে হাসপাতালের পরিস্থিতি নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, আমি গতকালকে মেডিকেলের ডাক্তারদেরকে বলেছি , ৪ আগস্টের—যেটা আমি নিজের চোখে দেখলাম যেটা, নিউ মার্কেট মোড়ে যেসব ছেলেরা আহত হয়েছিল, তারা যখন মেডিকেল হাসপাতালে ভর্তি হলো, সেখানে রাতের অন্ধকারে তাদেরকে ডাক্তাররাই মেরে মেরে বের করে দিচ্ছে! আহতদের! এবং সেখানে আমাদের কিছু হাসপাতাল—আমার ট্রিটমেন্ট হাসপাতাল, পার্কভিউ, ডেল্টা হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল—এরকম ৫-৬টা হাসপাতাল এগিয়ে এসেছিলাম।

তো এগুলি কেন বলছি? এগুলি হচ্ছে, আমরা যারা একদম মানবিকতার চরম পর্যায়ে আছি, তারাও শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গী থেকে সেটার ঊর্ধ্বে উঠতে পারে না। তাই আমরা যতই রাজনীতি করি না কেন, আমাদেরকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিকতাটাকে সামনে আনতে হবে। এবং ৫ আগস্টের পর ৬ তারিখ আমি মেডিকেলে গিয়ে নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, ইএনটিতে যে পরিমাণ রোগী আমি দেখেছি—মানুষ অসহায়, রোগীরা কাতরাচ্ছে! একটা বুলেট আমি গলার মধ্যে দেখেছি আটকে আছে।

এসময় অনুষ্ঠানে অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহ সহ প্রেস ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু

জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 09:08:22 pm, Wednesday, 5 August 2026