Dhaka , Monday, 19 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে আসায় ধানের শীষের পরাজয়ের সম্ভাবনা চরভদ্রাসনে কিশোরীর বাড়ীতে হামলায় প্রধান দুই আসামী চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক গ্রেফতার। কক্সবাজারে স্বামীর দাপটে অফিস করেন না তানজিনা!  সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রটকে কঠিন হুশিয়ারি হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন। রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের জাজিরায় ইকরা ক্যাডেট মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান ও বাৎসরিক মাহফিল চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা: নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২ মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারে সভা ও প্রচার কার্যক্রম লক্ষ্মীপুরে জামায়াত বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা হরিপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ পাবনায় দুটি অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক- ১ সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা গাজীপুরে বাল্যবিয়ে বন্ধ করে দিলো প্রশাসন- কনের বাবাকে কারাদণ্ড খালেদা জিয়া ছিলেন জাতির ঐক্যের আহ্বায়ক: সাভারে আমান উল্লাহ আমান পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে তিন সহস্রাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ পাইকগাছায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

জাহিদ ফারুক ভালো মানুষ- দলমত নির্বিশেষে তার জন্য ন্যায়বিচার চায় বরিশালের সাধারণ মানুষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:09 am, Monday, 23 September 2024
  • 130 বার পড়া হয়েছে

জাহিদ ফারুক ভালো মানুষ- দলমত নির্বিশেষে তার জন্য ন্যায়বিচার চায় বরিশালের সাধারণ মানুষ।।

আরিফ আহমেদ
বিশেষ প্রতিবেদক।।
   
বরিশাল ৫ আসনের সাবেক সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম কে ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে বরিশালের আদালতে তোলা হয়েছে। এসময় তার কাছ থেকে সুবিধাভোগী অনেক সাংবাদিকই আদালত প্রাঙ্গণে ভিড় করেছেন তার বিরুদ্ধে নিউজ সংগ্রহের জন্য। তাদের কেউ কেউ নির্লজ্জ আচরণও করেছেন তার সামনে। যদিও বরিশাল সদর উপজেলার বেশিরভাগ মানুষের কাছে জাহিদ ফারুক একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। দলমত নির্বিশেষে মানুষের ভালোবাসা পাওয়ার অসংখ্য কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন একাধিক গ্রামবাসী। 
২২ সেপ্টেম্বর রোববার বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক খুদে বার্তায় রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। তিনি বরিশাল-৫ -সদর- আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক ২০১৯ সাল থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। সোমবার সকালে তাকে বরিশালের আদালতে তোলা হবে বলে জানা যায় এসময়।
জাহিদ ফারুক ২০১৮ সালে প্রথম বরিশালের সংসদ সদস্য নির্বাচিত হন। একইসময় বলপূর্বক বরিশালের মেয়র নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইস্তা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাদিক আব্দুল্লাহ এর সাথে প্রথম দিন থেকেই জাহিদ ফারুক এর দ্বন্দ্ব শুরু হয় জনগণের উন্নয়নে ভুমিকা রাখা নিয়ে। বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় জাহিদ ফারুককে কোনোরকম কাজ করতে দিতে রাজী হননি সেরনিয়াবাত পরিবার। এমনকি দুটি হাসপাতালের সভাপতিও সেরনিয়াবাত পরিবার হওয়ার কারণে পুরো ৫টি বছর কোনঠাসা ছিলেন জাহিদ ফারুক। সততা ও তাৎক্ষণিক কর্ম তৎপরতা দিয়ে  তিনি প্রতিমন্ত্রী হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অনেক জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে ছিলেন। তার সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পে বা টাকা-পয়সার হিসাব নিকাশে দূর্নীতির খুব একটা অভিযোগ দৃষ্টিগোচর হয়নি গণমাধ্যমে। বরিশালের বেশিরভাগ গণমাধ্যমে ছিলো তার কর্ম তৎপরতা নিয়ে প্রশংসার ঝড়। 
আর এ প্রশংসা মিথ্যাও ছিলনা। কেননা, কোনো ইউনিয়ন বা গ্রামের সমস্যা তার সামনে তুলে ধরা হলেই তিনি সেখানে ছুটে যেতেন এবং সমস্যার সমাধান করতে ব্যস্ত হতেন। যার অন্যতম সাক্ষী বরিশালের চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠী ও চরকারঞ্জী গ্রামবাসী। সেখানের মানুষের মুখে মুখে তাই এখনো জাহিদ ফারুক শামীম এর জয়জয়কার। 
বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের মানুষের কাছে ই জাহিদ ফারুক ভালো মানুষ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। যার প্রমাণ পাওয়া যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত একটি কমিশনের উপদেষ্টা ড বদিউল আলম মজুমদারের বক্তব্যে।  বরিশালে এক সুজন সমাবেশে তিনি জাহিদ ফারুক এর প্রশংসা করে বলেছেন, আমি অনেক রাজনৈতিক নেতা এমপি মন্ত্রীদের দেখেছি। তবে জাহিদ ফারুক এর মতো এভাবে কেউই বুকে হাত দিয়ে বলতে পারেননি – আমি সততার সাথে মানুষের জন্য কাজ করতে এসেছি। তিনি অবশ্যই একজন ভালো মানুষ। 
বরিশালের কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকা চরকাউয়া ও চরবাড়িয়া নদী ভাঙন রোধে বেরীবাধ নির্মাণ করে জাহিদ ফারুক ভাঙন কবলিত মানুষেরও মনেও স্থান করে নিয়েছেন। 
আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে নয়, ভালো মানুষ জাহিদ ফারুক এর জন্য ন্যায় বিচার আশা করে বরিশালের সাধারণ মানুষ।
এসময় চরকাউয়া, চরবাড়িয়া ও চরকারঞ্জী গ্রামবাসীর কয়েকজন বলেন, শেখ হাসিনা সরকারের যাদের আটক বা গ্রেফতার করা হচ্ছে, তারা কেউই নীতিনির্ধারকের কেউ নয়। শেখ বা সেরনিয়াবাত পরিবারের কোনো লোক কি এখন পর্যন্ত আটক হয়েছে? আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোন নেতাকে গ্রেফতার করা হয়েছে দেখানতো বলে উল্টো প্রশ্ন তোলেন গ্রামবাসী। তারা বলেন, যাদের আটক করা হচ্ছে বা পাওয়া যাচ্ছে তাদের বেশিরভাগ অংশের তেমন ভুমিকা খুঁজে পাওয়া যাবেনা। ন্যায়বিচার হলে তথ্য প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যাবেন বলে জানান গ্রামের সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল

জাহিদ ফারুক ভালো মানুষ- দলমত নির্বিশেষে তার জন্য ন্যায়বিচার চায় বরিশালের সাধারণ মানুষ।।

আপডেট সময় : 07:14:09 am, Monday, 23 September 2024