Dhaka , Saturday, 6 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ রংপুর সেক্টরের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: ১৫ ও ৬১ ব্যাটালিয়নের তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ কালীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বরাত হাতীবান্ধায় গ্রেফতার: র‍্যাব-১৩ এর অভিযান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন মাইনুল ইসলাম ফরাজী মধুপুরে ডেঙ্গু রোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত রূপগঞ্জের গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:24 pm, Tuesday, 19 May 2026
  • 17 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

‎শরীয়তপুরের জাজিরা পৌরসভার মতি সাগর মৌলভী কান্দি গ্রামে দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসা, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত খলিল সরদার ও তার স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

‎মানববন্ধনে নারী-পুরুষ, তরুণ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এসময় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খলিল সরদারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

‎বক্তারা বলেন, একসময় শান্তিপূর্ণ এ গ্রামে এখন সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, বাড়ছে চুরি ও নানা অপরাধ। পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি।

‎স্থানীয়দের অভিযোগ, লাকি বেগম বিভিন্ন এলাকায় সংঘটিত চুরির ঘটনার সঙ্গে জড়িত। একাধিকবার সন্দেহভাজন হিসেবে ধরা পড়লেও পরে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে দাবি করেন তারা। ফলে এলাকাবাসী বাধ্য হয়ে রাজপথে নেমে মানববন্ধনের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

‎মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তিনি এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং অভিযোগগুলো তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে মাদক, চুরি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। প্রশাসনের উপস্থিতিতে এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক ব্যবসা বন্ধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানান।

‎মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা

জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি

আপডেট সময় : 08:59:24 pm, Tuesday, 19 May 2026