Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

চাল পরিবহনের নামে ট্রাক গায়েব, আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য ডিবির হাতে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:04 pm, Monday, 11 August 2025
  • 102 বার পড়া হয়েছে

চঞ্চল,
লালমনিরহাট: চাল পরিবহনের জন্য ভাড়া করা একটি ট্রাক গায়েব করে দেওয়ার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চুরি যাওয়া ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট, ২০২৫) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এর আগে, গত ১০ আগস্ট ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: খুলনার মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মোঃ রবিউল ইসলাম ওরফে মনির (৫৮) এবং মাদারীপুরের মোঃ আঃ রহমান হাওলাদার ওরফে জসিম ওরফে ভান্ডারী (৫৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ জুলাই, ২০২৫ তারিখে কালীগঞ্জ থানার “মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠান চাল পরিবহনের জন্য একটি ট্রাক ভাড়া করে। কিন্তু ভূয়া রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪ সম্বলিত ট্রাকটি নির্ধারিত স্থানে পৌঁছায়নি। এ ঘটনায় ২৮ জুলাই, ২০২৫ তারিখে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিঃ) মোঃ মুকুল মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মূলত পণ্য পরিবহনের নামে মালামাল আত্মসাৎ করার জন্য একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে, চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

চাল পরিবহনের নামে ট্রাক গায়েব, আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য ডিবির হাতে গ্রেফতার

আপডেট সময় : 07:43:04 pm, Monday, 11 August 2025