Dhaka , Monday, 24 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে ভোরের পাখি সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:46:41 pm, Friday, 22 November 2024
  • 233 বার পড়া হয়েছে

গাজীপুরে ভোরের পাখি সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।।

উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
  
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীর চর্চা বিষয়ক সংগঠন ভোরের পাখি এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  নির্ভানা রিসোর্টে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যায়াম করি- সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীর চর্চা বিষয়ক এ সংগঠনটি ২০২১ সালের ১৮ই মে  যাত্রা শুরু করে । বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় একশোর মত। সংগঠনটি সকালে শরীর চর্চা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। ইতিমধ্যে এটি সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষনে  সক্ষম হয়েছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান- দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, বন্যার্তদের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া লোকদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে। এছাড়াও শারীরিক সুস্থতা মেধা,মেধা  ও মনন বিকাশে তারা  দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ট্যুর করে থাকে।  
সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুক্রবার নির্ভানা রিসোর্টে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। পরে কুরআন তেলাওয়াত এবং বেলুন উড়িয়ে দিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত বেলুন ফুটানো খেলা, প্রীতি ফুটবল ম্যাচ- সুইমিংপুলে সাঁতার কাটা সহ নানা ধরনের ইভেন্ট পরিচালনা করা হয়। পরে জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় আলোচনার সভা, রেফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আলহাজ্ব আইন উদ্দিন বরকত টুটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মুক্তাদির। সংগঠনের সেক্রেটারি রেজাউল করিম রেজার সঞ্চালনায়  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং জাহানারা বিজনেস পয়েন্ট এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুরুজ আহমেদ, বাসন থানা কৃষকদলের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক মোঃ হাজিনুর  রহমান শাহীন ও প্রতাপ কুমার গোপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সদস্য সচিব আলতাফ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মুক্তাদির বলেন, শরীর চর্চা করে সুস্থ থাকার জন্যই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, আমাদের দেশে চল্লিশ বছরের পরে বেশিরভাগ মানুষ বুড়ো হয়ে যায়। আমাদের যাতে এই অবস্থা না হয় সেজন্য ব্যায়ামের মাধ্যমে  সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার উদ্দেশ্যে আমরা সংগঠনের মাধ্যমে প্রতিদিন শরীরচর্চা করে থাকি। এছাড়াও এ সংগঠনের মাধ্যমে নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে যেমন খুশি তেমন বলা প্রোগ্রামে গান, কবিতা, কৌতুক এবং ছড়া উপস্থাপন করেন সংগঠনের সদস্যরা। এদের মধ্যে ছিলেন, মাওলানা ওয়াহিদুজ্জামান, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, প্রফেসর কাওসার, রমজান, এডভোকেট সিদ্দিক, শাহ আলম, কামরুজ্জামান, বারি, মহসিন, আরিফ বিল্লাহ, মুস্তাফিজ, ফরিদ প্রমুখ। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে এক ঝাক নিবেদিত প্রাণ  কর্মীদের সার্বিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সুসম্পন্ন হয়। শেষে অনুষ্ঠানের অতিথি বৃন্দ এবং সদস্যদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ও রেফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

গাজীপুরে ভোরের পাখি সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।।

আপডেট সময় : 03:46:41 pm, Friday, 22 November 2024