Dhaka , Monday, 13 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০ রূপগঞ্জে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজে ব্যবহৃত হয় একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য গ্রেফতার সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’ সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মেয়র ডা. শাহাদাত ও সংসদ সদস্যরা চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ

গাজীপুরে আনন্দ মিছিলে গিয়ে নিখোঁজ হওয়ার ১১দিন পর মর্গে আয়াতুল্লাহর মরদেহের সন্ধান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:22:42 am, Sunday, 18 August 2024
  • 149 বার পড়া হয়েছে

গাজীপুরে আনন্দ মিছিলে গিয়ে নিখোঁজ হওয়ার ১১দিন পর মর্গে আয়াতুল্লাহর মরদেহের সন্ধান।।

মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর মৌচাক সফিপুরে বিশাল আনন্দ মিছিলে গিয়ে আয়াতুল্লাহ -১৯- নিখোঁজ হয়। এগারো দিন পর রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আয়াতুল্লাহর লাশের সন্ধান মিলেছে। নিহত আয়াতুল্লাহ -১৯- সুনাম গঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জলুসা গ্রামের মো. সিরাজুল ইসলামের পুত্র। সে কালিয়াকৈরের জামতলা এলাকায়  বড় ভাইয়ের  সাথে ভাড়া বাসায় থেকে ভান্নারা একটি মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি কারখানায় চাকরি করতো।
পারিবারিক সূত্রে জানযায়- বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ৫ আগষ্ট মৌচাক এলাকায় এক বিশাল আনন্দ মিছিলে আয়াতুল্লাহ ও বড় ভাই মো. সোহাগ মিয়া যোগ দেয়। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে সফিপুর আনসার একাডেমি এলাকায় পৌছিলে বিক্ষুব্ধ জনতার একটি দল জোরপূর্বক একাডেমির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় আনসার বাহিনী ও জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একপর্যায়ে আত্ম রক্ষার্থে আনসার সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত ও কয়েক জন নিহত হয়। ওইদিন থেকেই আয়াতুল্লাহ নিখোঁজ হয়। তখন থেকেই তাকে গাজীপুরের বিভিন্ন হাসপাতলে ও মর্গে অনেক খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। আয়াতুল্লাহর বড় ভাই মো. সোহাগ মিয়া ১৬ -০৮- ২০২৪ ইং তারিখে কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। অবশেষে অনেক খোঁজাখুজির পর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থেকে আয়াতুল্লাহর মরদেহের সন্ধান পায়। এব্যাপারে শেরেবাংলা নগর থানার এস- আই মবিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান- প্রাথমিক ভাবে নিহতের পরিবার মরদেহের সনাক্ত করেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের দুলাভাই মো.মামুন মিয়া জানান- আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শহীদ আয়াতুল্লার লাশ শনিবার -১৭ আগষ্ট- রাত ১২ টার পর  দু’বার জানাজা শেষে সুনাম গঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জলুসা  নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ

গাজীপুরে আনন্দ মিছিলে গিয়ে নিখোঁজ হওয়ার ১১দিন পর মর্গে আয়াতুল্লাহর মরদেহের সন্ধান।।

আপডেট সময় : 11:22:42 am, Sunday, 18 August 2024