Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:42:22 pm, Saturday, 24 January 2026
  • 99 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের নির্বাচনী অফিস ভাঙচুর ও এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। এরআগে গত ২৩ জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের শাখরা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিনই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসটি চালু করা হয়েছিল। সন্ধ্যায় ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি মিছিল বের করেন বিএনপি সমর্থকরা।
মিছিল শেষে সাফায়েত, স্বপন ও বিনোদ মিয়ার নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিতে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় মঞ্জিল মিয়া (৫৫) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
​আহত মঞ্জিল মিয়া জানান, “আমার উদ্যোগেই অফিসটি চালু করা হয়েছিল। অফিস করার অপরাধেই তারা আমাকে পিটিয়ে জখম করেছে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।”
তবে অফিস ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতা টাইগার রুবেল। তার দাবি, “নির্বাচনী মিছিল চলাকালে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাদের এক কর্মীকে চাপা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়।”
তিনি বলেন, “সেটি কোনো অফিস ছিল না, একটি চায়ের দোকান। ধাক্কাধাক্কিতে সামান্য ক্ষতি হতে পারে। মূলত: উত্তেজনা থেকে বিক্ষুব্ধ কর্মীরা ওই মোটরসাইকেলটি ভাঙচুর করেছে।”
মোটরসাইকেল মালিক জাহাঙ্গীর বিএনপি’র দাবিকে ‘মিথ্যা নাটক’ হিসেবে অভিহিত করে বলেন, “কাউকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। তারা পরিকল্পিতভাবে অফিস ভাঙচুর করে দোষ আড়াল করতে এখন মিথ্যা গল্প সাজাচ্ছে।”
এ বিষয়ে ওসি জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্তসাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : 09:42:22 pm, Saturday, 24 January 2026