Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন অন্যের ব্যথা বুঝতে না পারলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ হারায়ে খুঁজি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু

উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:56:36 pm, Sunday, 17 May 2026
  • 51 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা,

উপকূলীয় জনপদ পাইকগাছা পৌরসভায় এখন দৃশ্যমান উন্নয়নের নতুন জোয়ার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে একটি আধুনিক, টেকসই ও নিরাপদ নগর গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)। আর এই প্রকল্পের আওতায় নির্মিত নতুন সড়কগুলো ইতোমধ্যেই বদলে দিতে শুরু করেছে পৌর এলাকার দীর্ঘদিনের জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার লোনাপানি কেন্দ্রের বেড়িবাঁধ সংলগ্ন আলোকদি স্লুইস গেট থেকে খালেক কাশারির বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার দীর্ঘ ঢালাই সড়কের নির্মাণকাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়কটি নতুনভাবে নির্মিত হওয়ায় এলাকাবাসীর মাঝে ফিরেছে স্বস্তি ও আশার আলো। স্থানীয়দের প্রত্যাশা, কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন এবং বছরের পর বছর ধরে চলা দুর্ভোগের অবসান ঘটবে।

বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর যৌথ অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে পাইকগাছা পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করছে। e-GP/CTCRP/PAIK/RD-01 প্যাকেজের আওতায় চলমান এ সড়ক নির্মাণকাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৮৪৮ টাকা।

জানা গেছে, গত ২০ এপ্রিল ২০২৫ চুক্তি স্বাক্ষরের পর ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। যদিও প্রকল্পের মেয়াদ আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান “নিশিত বসু” নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এরই অংশ হিসেবে থানার সামনে থেকে পুরাতন খাদ্যগুদাম পর্যন্ত ৭১০ মিটার পিচ কার্পেটিং এবং শিববাটি ব্রিজ থেকে লোনাপানি কেন্দ্রের শেষ সীমানা পর্যন্ত ২১৯০ মিটার সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে নাগরিকদের চলাচলে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ভাঙাচোরা সড়কের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। বর্তমানে উন্নয়নকাজ দৃশ্যমান হওয়ায় এলাকাবাসীর মাঝে নতুন আশাবাদ তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, জলবায়ু ঝুঁকিপূর্ণ এই উপকূলীয় অঞ্চলে টেকসই সড়ক নির্মাণ ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে পাইকগাছা পৌরসভাকে একটি জলবায়ু সহনশীল, আধুনিক ও পরিকল্পিত নগরে রূপান্তরের কাজ চলছে। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমিয়ে নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এদিকে এলাকাবাসী পৌরসভা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে পাইকগাছা পৌরসভা ভবিষ্যতে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, এ প্যাকেজের আওতায় মোট ৮টি সড়কের কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৪টি সড়কের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ২১০ টাকা ১৯ পয়সা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা

আপডেট সময় : 03:56:36 pm, Sunday, 17 May 2026