Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই

  • Reporter Name
  • আপডেট সময় : 09:23:36 pm, Saturday, 11 July 2026
  • 63 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,

ইসলামী ব্যাংকের মালিকানা বা শেয়ার নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের প্রকৃত শক্তি ও মালিকানা সাধারণ আমানতকারীদের ওপরই নির্ভরশীল।

সম্প্রতি ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখায় আয়োজিত এক বিশেষ গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। বর্তমানে তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বও পালন করছেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা, যেখানে গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা। ফলে মোট আমানতের তুলনায় শেয়ারের পরিমাণ অত্যন্ত কম। তাই শেয়ার নিয়ে কোনো ধরনের গুজব বা উদ্বেগের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ব্যাংকের হারানো অর্থ ও লুট হওয়া সম্পদ উদ্ধারে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

ব্যাংকের পরিচালনা কাঠামো নিয়ে মোহাম্মদ জহির হোসেন বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের ওপর পূর্ণ আস্থা রাখা হয়েছে। পরিচালনা পর্ষদ নীতিগত সিদ্ধান্ত দেবে, আর দৈনন্দিন ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন পেশাদার ব্যাংকাররা।

তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়; বরং সব শ্রেণি-পেশার মানুষের ব্যাংক হিসেবে পরিচালিত হবে।

গ্রাহকদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংক নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ। তিনি বলেন, দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিকাশে ইসলামী ব্যাংকের অবদান গুরুত্বপূর্ণ এবং এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলম। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম। স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুস সাজ্জাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই

আপডেট সময় : 09:23:36 pm, Saturday, 11 July 2026