Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন? সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:34 pm, Sunday, 26 July 2026
  • 41 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও সাহসী চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে থ্রিলার, অ্যাকশন ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এই জনপ্রিয় অভিনেতার বড় ভক্ত বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ তাসনুভা তিশা। সুযোগ পেলে একদিন ইমরান হাশমির বিপরীতে অভিনয় করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সেলিব্রিটি টকশোতে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন তাসনুভা তিশা। অনুষ্ঠানে বলিউডের কোনো অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি আনেন, তা সত্যিই অসাধারণ।”

তিশার ভাষায়, পর্দায় রোমান্টিক দৃশ্যকে স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য করে তুলতে ইমরান হাশমি অনন্য। “তাকে খুব সাবলীল লাগে, মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে,” বলেন তিনি।

শুধু অভিনয় নয়, নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও তুলে ধরেন তাসনুভা তিশা। তিনি জানান, ছোটবেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেই স্বপ্নের কথা শুনে বাবা মজা করে বলতেন, “আর্মির ভারি বন্দুক তো তুমি তুলতেই পারবে না!”

হাসতে হাসতেই তিশা বলেন, তখন তিনি খুবই রোগা-পাতলা ছিলেন। যদিও শেষ পর্যন্ত অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন, তবুও শৈশবের সেই স্বপ্ন আজও তার কাছে স্মরণীয় হয়ে আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান

ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

আপডেট সময় : 04:13:34 pm, Sunday, 26 July 2026