Dhaka , Monday, 13 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০ রূপগঞ্জে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজে ব্যবহৃত হয় একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য গ্রেফতার সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’ সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মেয়র ডা. শাহাদাত ও সংসদ সদস্যরা চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ

আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ভুমিকম্পের ঝুঁকি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:00:29 pm, Wednesday, 3 December 2025
  • 60 বার পড়া হয়েছে

চট্টগ্রাম অফিস:

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র যৌথ উদ্যোগে ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটে কেন্দ্রের মিলনায়তনে “Earthquake Risk in Bangladesh: Impact on National Econoamy”শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক।মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র প্রাক্তন উপাচার্য প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো চীফ মোঃ শাহ নেওয়াজ, এ্যাব’র প্রাক্তন সভাপতি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্স বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সহ-সভাপতি, প্রকৌশলী মোমিনুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাখাওয়াত হোসেন, আইইবি,ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম কেন্দ্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান (এডমিন. প্রফেশ.এন্ড এসডব্লিউ)।

সেমিনারে মূল প্রবন্ধকার অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট প্রভাব বাংলাদেশকে প্রভাবিত করছে, বিগত ৫০ বছরে বাংলাদেশে বড় ধরনের কোন ভূমিকম্প হয়নি, কিন্তু এই জন্য আমরা আর অবহেলা করতে পারি না। ৭১ সাল পর্যন্ত আমাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে, কোন বিল্ডিং কোড মানা হয়নি। চট্টগ্রামে অসংখ্য ভবন ঝুঁকির মধ্যে রয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পে কত ক্ষতি হবে তা নির্ণয়ের জন্য উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ-মিয়ানমার বর্ডার, সিলেট বর্ডারে বড় ধরনের ফল্ট রয়েছে, আমাদের সর্তকতার সাথে ঝুঁকি বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে হবে। সরকারি স্থাপনা সমূহের সরকারকে দায়িত্ব নিতে হবে, ব্যক্তি পর্যায়ের স্কুল -কলেজ, মাদ্রাসা সমূহের দায়িত্ব ব্যক্তিগতভাবে নিতে হবে। কোটি টাকার স্থাপনার জন্য সয়েল টেস্টের ক্ষেত্রে ১০ হাজার টাকা বাঁচানোর জন্য আমরা অনভিজ্ঞ লোকদের দিয়ে কোন রকমের রিপোর্ট দিয়ে কাজ চালিয়ে যাই, এই স্থাপনা আমাদের ঝুঁকি তৈরি করছে। বালি দিয়ে পুকুর ভরাট করে আমরা ভবন তৈরি করছি, এই স্থাপনা আমাদের ঝুঁকি তৈরি করছে।
ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে হবে। চট্টগ্রামে যত্রতত্র ভবন তৈরি হচ্ছে, সিডিএ ‘র অনুমোদন না নিয়ে বা ফোর্স করে অনুমোদন নিয়ে ভবন তৈরি হচ্ছে, এই ভবনের ডাইভার কে নিবে?।
দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের এসেসমেন্ট করে ঝুঁকি নির্ধারণ করতে হবে । মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পে চট্টগ্রাম বন্দরের কি ধরনের ক্ষতি হতে পারে, এ বিষয়ের সতর্ক হতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উন্নত দেশগুলো ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাপান, চীন উন্নত মানের স্যাটেলাইট ব্যবহার করে ভূমির অনেক গভীরের অবস্থা বিশ্লেষণ করে ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি জাতীয় অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে। তাই দেশের অর্থনীতি রক্ষার্থে ভূমিকম্পের হাত থেকে বাঁচার লক্ষে আমাদের করণীয় বিষয়সমূহ যথাযথভাবে পালন করা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্পে সতর্কতা ও করণীয় শীর্ষ সেমিনারটি খুবই অর্থবহ। তিনি বলেন ভূমিকম্প রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ভূমিকম্পের প্রভাব থেকে জানমাল রক্ষা করার উপায় হিসেবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।
সেমিনারের দ্বিতীয় পর্যায়ে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র প্রাক্তন উপাচার্য ড. প্রকৌশলী মোজাম্মেল হক,চুয়েট’র প্রাক্তন উপাচার্য ই.প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিতরণ দক্ষিণাঞ্চল), চট্টগ্রাম’র প্রধান প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নূরুল করিম,এ.জি.এম.সেলিম, তত্বাবধায়ক প্রকৌশলী এবং চেয়ারম্যান,ইমারত নির্মাণ কমিটি এবং মোঃ আবু ঈসা আনসারী, প্রকল্প পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রজেক্ট। প্যানেল আলোচনায় সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী শাহে আরেফিন, নির্বাহী প্রকৌশলী,রোডস এন্ড হাইওয়ে এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সহকারী (অর্থ)।প্রায় ৬ শতাধিক প্রকৌশলী ও অন্যান্য প্রতিষ্ঠান হতে আগত অংশগ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ

আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ভুমিকম্পের ঝুঁকি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : 05:00:29 pm, Wednesday, 3 December 2025