Dhaka , Sunday, 28 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:12:19 pm, Wednesday, 15 April 2026
  • 35 বার পড়া হয়েছে

ডা. ঋভুরাজ চক্রবর্তী,

হঠাৎ পেট ব্যথা অনেকেই সাধারণ গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা ভেবে অবহেলা করেন। কিন্তু এই ব্যথা হতে পারে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ, যা চিকিৎসার অভাবে জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতি বছর প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে প্রায় ২০০–২৩০ জন অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন।

অ্যাপেন্ডিক্স হলো লার্জ ইন্টেস্টাইন বা সাধারণ ভাষায় পায়খানার নালীর (যেখানে হজম শেষে বর্জ্য তৈরি হয়) সাথে যুক্ত একটি ছোট থলি, যেখানে সংক্রমণ হলে শরীরে নানা সমস্যা তৈরি হয়। সাধারণত ১০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়, তবে হতে পারে যেকোন বয়সেই। সব ক্ষেত্রে এর সঠিক কারণ জানা না গেলেও, অধিকাংশ ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ভেতরে ব্লকেজ বা সংক্রমণের কারণে জ্বালাপোড়া সৃষ্টি হয়।

এই রোগের লক্ষণগুলো ধাপে ধাপে প্রকাশ পায়। প্রথমে নাভির আশেপাশে হালকা ব্যথা শুরু হয়, যা কয়েক ঘণ্টার মধ্যে পেটের ডান পাশের নিচের অংশে চলে যায় ও তীব্র হয়ে ওঠে। এর সাথে বমি ভাব, ক্ষুধামন্দা, হালকা জ্বর এবং কখনো কখনো ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে। অনেক রোগী এই লক্ষণগুলোকে বিশেষ গুরুত্ব না দিয়ে অবস্থা জটিল হলে ডাক্তারের কাছে যান, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

তবে এই সমস্যা অবহেলা করে চিকিৎসায় দেরি করলে অ্যাপেন্ডিক্স ফেটে মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে, যাকে র‍্যাপচার্ড অ্যাপেন্ডিক্স বলা হয়। এক্ষেত্রে পেটের ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়ে (পেরিটোনাইটিস) জীবননাশের ঝুঁকি বৃদ্ধি পায়। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, সময়মতো সার্জারি করলে এই সমস্যায় মৃত্যুহার ১% এর নিচে থাকে, কিন্তু জটিল অবস্থায় তা কয়েকগুণ বেড়ে যেতে পারে।

অ্যাপেন্ডিসাইটিস নির্ণয়ের জন্য রোগীর শারীরিক অবস্থা ও পূর্বে রোগের ইতিহাস যাচাই-বাছাই করে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যান করানো লাগতে পারে। সঠিকভাবে ও দ্রুত নির্ণয় করা গেলে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হয়। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো অ্যাপেন্ডিক্স অপসারণ। বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ছোট ছিদ্র দিয়ে এই অপারেশন করা হয়, ফলে ব্যথা কম হয়, সংক্রমণের ঝুঁকি কম থাকে এবং অধিকাংশ রোগী ২/৩ দিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে অ্যাপেন্ডিসাইটিসের মতো জরুরি সার্জারির জন্য ২৪/৭ ঘণ্টা আলাদা মেডিকেল টিম, আধুনিক ডায়াগনস্টিক সেবা ও সার্জারির সুবিধা রয়েছে।
পেটের ব্যথাকে কখনোই অবহেলা করা উচিৎ নয়। বিশেষ করে, ব্যথা যদি নির্দিষ্ট জায়গায় স্থির হয় বা জ্বর-বমির মতো লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কারণ অ্যাপেন্ডিসাইটিসে সময়মতো চিকিৎসাই হলো ঝুঁকি নির্মূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি

আপডেট সময় : 05:12:19 pm, Wednesday, 15 April 2026