Dhaka , Monday, 10 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:34:46 pm, Saturday, 11 July 2026
  • 63 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের নাম, ছবি এবং সম্ভাব্যভাবে তার কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র। ইতোমধ্যে এ চক্রের প্রতারণার শিকার হয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক নারী সহকারী অ্যাটর্নি জেনারেল ৬০ হাজার টাকা হারিয়েছেন।

শনিবার (১১ জুলাই) দেওয়া এক জরুরি সতর্কীকরণ বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

সতর্কবার্তায় তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সুপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তার কাছে অর্থ দাবি করা হচ্ছে।

রুহুল কুদ্দুস কাজল জানান, প্রতারক চক্র ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া আরও কয়েকজন নারী সহকর্মী একই ধরনের প্রতারণার চেষ্টার বিষয়ে তাকে অবহিত করেছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা তার কণ্ঠস্বরও নকল (ভয়েস ক্লোন) করে থাকতে পারে, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

অ্যাটর্নি জেনারেল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তার নাম বা পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা যাচাই-বাছাই ছাড়া কোনোভাবেই অর্থ লেনদেন না করার অনুরোধ জানান।

জনসচেতনতা তৈরির লক্ষ্যে সতর্কীকরণ বার্তার সঙ্গে তিনি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন, যাতে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতারণার ফাঁদে না পড়েন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা

আপডেট সময় : 09:34:46 pm, Saturday, 11 July 2026