Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:21 pm, Tuesday, 14 April 2026
  • 24 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সেতুবন্ধনে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বৌদ্ধ বিহার (সাংঘিক) প্রাঙ্গণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ স্লোগানে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ বিহার পরিদর্শনে যান ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার অবিনাশী প্রতীক। প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলে সম্মিলিত ও সামাজিকভাবে সাম্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সহাবস্থানে থেকে দেশকে সবার আগে রাখা। প্রতিমন্ত্রী বলেন, এই নীতিই হলো আমাদের জাতীয় ঐক্যের শক্তি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের এই আয়োজন প্রমাণ করে যে, বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই সম্প্রীতিই আমাদের আগামীর সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট, চট্টগ্রাম মহানগরের সভাপতি জে বি এস আনন্দবোধি স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত ও গবেষক অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভদন্ত ধর্মবোধি স্থবির ও ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু।

বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অপু চৌধুরী আকাশ, বাবু সুশীল বড়ুয়া ও আইনজীবী সত্যজিৎ বড়ুয়া।

আলোচকগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলা নববর্ষ কেবল একটি ঋতু বদলের উৎসব নয়, এটি বাঙালির সহাবস্থান ও অসাম্প্রদায়িক পরিচয়ের বহিঃপ্রকাশ। বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে এ ধরনের সর্বজনীন আয়োজন সমাজে শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করবে।

সকাল থেকেই চট্টগ্রাম বৌদ্ধ বিহার এলাকা বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে মানবিক মূল্যবোধ ও ঐক্য বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের সম্প্রীতিমূলক উৎসবের ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

আপডেট সময় : 07:40:21 pm, Tuesday, 14 April 2026