Dhaka , Saturday, 6 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ রংপুর সেক্টরের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: ১৫ ও ৬১ ব্যাটালিয়নের তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ কালীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বরাত হাতীবান্ধায় গ্রেফতার: র‍্যাব-১৩ এর অভিযান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন মাইনুল ইসলাম ফরাজী মধুপুরে ডেঙ্গু রোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত রূপগঞ্জের গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

অতিরিক্ত দামে ক্রয় করছেন বোতল গ্যাস রূপগঞ্জে গ্যাস সংকটে শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত, বন্ধের পথে সিএনজি পাম্প

  • Reporter Name
  • আপডেট সময় : 12:01:11 pm, Saturday, 21 February 2026
  • 44 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত কয়েকদিন ধরেই গ্যাস সংকটের কারণে শিল্প কলকারখানার উৎপাদন চরম ভাবে ব্যাহত। এতে করে শতভাগ উৎপাদন করতে পারছেন না শিল্প মালিকরা। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার অনেক প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়ছেন ছাঁটাইকৃত শ্রমিকরা। প্রেসার না থাকায় প্রায় সময় বন্ধ থাকে সিএনজি পাম্প, ভোগান্তিতে গাড়ি চালকরা। আবাসিক গ্রাহকরা অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। দ্রুত গ্যাসের সমস্যা সমাধান চায় সকলে।

জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি শিল্প এলাকা। উপজেলার যাত্রামুড়া, বরাব, বরপা, ভুলতা, আড়িয়াবো, কর্ণগোপ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো, সাওঘাট, কাতরারচক, ডহরগাঁও, পাড়াগাঁও, মুড়াপাড়া, বানিয়াদিসহ বেশ কয়েকটি এলাকায় হারবেস্ট রিচ গার্মেন্টস, অলটেক্স, অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা, গ্রামটেক নিট ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা, ফকির ফ্যাশন, সিটি অয়েল মিল, রবিন টেক্স অ্যান্ড গার্মেন্টস লিমিটেডসহ ছোটবড় সব মিলিয়ে প্রায় দুই হাজার শিল্প-কলকারখানা রয়েছে। এসব কারখানায় উৎপাদিত হচ্ছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, থ্রিপিস, চাদর, প্রিন্ট কাপড়, লুঙ্গি, প্লাস্টিক জাতীয় পণ্যসহ হরেক রকমের জিনিসপত্র। রয়েছে নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানাও। এর মধ্যে অনেক কারখানায় গ্যাস ব্যবহার করে গ্যাস জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর ওই বিদ্যুৎ দিয়েই কারখানা চলে।

কয়েক দিন ধরেই গ্যাসের প্রেসার কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিল্প-কলকারখানার মালিক ও ব্যবসায়ীদের। এতে করে লোকসানের মুখে রয়েছেন তারা। গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে আবাসিক এলাকার জনজীবনও। শিল্প-কারখানার মালিকরা তেলচালিত জেনারেটরে  কারখানা চালানোর চেষ্টা করছেন। এতে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এভাবেও শতভাগ উৎপাদন করতে পারছেন না। এভাবে গ্যাস সংকট চলতে থাকলে শিল্প-কারখানাগুলো সচল রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন রূপগঞ্জের শিল্পমালিক ও ব্যবসায়ীরা। এভাবে প্রতিষ্ঠানগুলোতে ৫০ ভাগ খরচ বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, সিএনজি স্টেশন গুলোতে একই অবস্থা। গ্যাসের প্রেসার না থাকায় সিএনজি চালিত যানবাহনে দিতে না পারছেন না। এতে করে চরম খুব প্রকাশ করেছেন যানবাহন চালকরা। তারা চার গুণ তেল ব্যবহার করে গাড়ি চালাতে হচ্ছে। এতে করে তাদের লোকসান গুনতো হচ্ছে প্রতিদিন। কয়েকটি এলাকায় আবাসিক গ্রাহকরা গ্যাস সংকটের কারণে অতিরিক্ত দামে বোতল গ্যাস ব্যবহার করছে অনেকেই।
শিল্প মালিকপক্ষ, শ্রমিক, গাড়ি চালক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানান, এভাবে গ্যাস সংকট উৎপাদন অর্ধেকে চলে আসবে। বেকারত্ব হয়ে পড়বে শ্রমিকরা। গ্যাসের প্রেসার না থাকলে যানবাহন চালকরা খেয়ে না খেয়ে থাকতে হবে। শ্রমিকরা যাতে বেকার হয়ে না পরে সেজন্য সরকারকে দৃষ্টি দিতে হবে। তাই গ্যাস সংকট সমাধান করতে হবে দ্রুত সময়ের মধ্যে।
এ ব্যাপারে কথা বলতে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ে গিয়ে রুপগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হননি। পরে একপর্যায়ে তিনি জানান, আড়াই হাজার উপজেলায় তিতাস গ্যাসের পাইপ লিকেজ হয়ে গিয়েছে। মেরামতের কাজ চলছে। এই কারণে তিতাস গ্যাসের প্রেসার ডিআরএস থেকে কমিয়ে দেওয়া হয়েছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা

অতিরিক্ত দামে ক্রয় করছেন বোতল গ্যাস রূপগঞ্জে গ্যাস সংকটে শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত, বন্ধের পথে সিএনজি পাম্প

আপডেট সময় : 12:01:11 pm, Saturday, 21 February 2026