Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

অটোমেশন ভর্তি প্রক্রিয়ায় পবিপ্রবি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:06:18 am, Saturday, 12 October 2024
  • 132 বার পড়া হয়েছে

অটোমেশন ভর্তি প্রক্রিয়ায় পবিপ্রবি।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -পবিপ্রবি- ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হতে যাচ্ছে। পবিপ্রবির এই নতুন অনলাইন ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সময়সাশ্রয়ী এবং সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

এবারই প্রথমবারের মতো রেজিস্ট্রেশন ফর্ম, একাউন্ট স্লিপ, ফ্যাকাল্টি স্লিপ, প্রক্টর ফর্ম ও হল ফি সবই অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন হবে। ভর্তি কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। 

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট –https://admission.pstu.ac.bd– থেকে তাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ-

১. জিএসটি সিস্টেমের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও অবশিষ্ট ফি জমা দিতে হবে।

২. শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু করার পূর্বে এডমিশন গাইডলাইন ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. আবেদন প্রক্রিয়ায় জিএসটি এডমিশন ইউনিট এবং এপ্লিকেশন আইডি সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে এবং মোবাইল নম্বর যাচাই করে ওটিপি এর মাধ্যমে লগইন করতে হবে।

৪. প্রাপ্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে, শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

৫. ভর্তি ফরমের তথ্য প্রদান শেষে অবশিষ্ট ফি কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

৬. সবশেষে আবেদনকারীকে ডাউনলোড স্লিপ বাটনে ক্লিক করে রসিদ -Acknowledgement Slip- ডাউনলোড ও প্রিন্ট করে চূড়ান্ত ভর্তির জন্য সংরক্ষণ করতে হবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যার সম্মুখীন হলে হেল্প লাইন অথবা কমপ্লেন বক্স এর মাধ্যমে সমাধান পাওয়া যাবে। উল্লেখ্য- নির্ধারিত তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এই বিষয়ে পবিপ্রবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান বলেন,এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তাদের সমস্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে। স্বল্প সময়ে সহজেই তাঁরা সকল প্রক্রিয়া শেষ করতে পারবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য সফলতা। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তির অবসান ঘটবে।আমাদের পর্যাপ্ত জনবল না থাকলেও অধ্যাপক ড. শামসুজ্জামানের দক্ষ তত্ত্বাবধানে আমাদের ভর্তির  সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই অটোমেশন  সম্পন্ন হয়েছে। আমরা আশা করি দ্রুতই আমাদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের এন্ট্রি ফরম- এনরোলমেন্ট এবং ফলাফলসহ সকল কিছু অটোমেশন করতে পারবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

অটোমেশন ভর্তি প্রক্রিয়ায় পবিপ্রবি।।

আপডেট সময় : 09:06:18 am, Saturday, 12 October 2024