Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

প্রযুক্তির শক্তি আর তারুণ্যের মেধায় এগিয়ে যাবে দেশ : প্রতিমন্ত্রী পলক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:58 pm, Sunday, 13 March 2022
  • 256 বার পড়া হয়েছে

প্রযুক্তির শক্তি আর তারুণ্যের মেধায় এগিয়ে যাবে দেশ : প্রতিমন্ত্রী পলক

রিয়াজ হোসেন (লিটু), নাটোর।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার রুপকল্প প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। প্রযুক্তির শক্তি আর তারুণ্যের মেধায় এগিয়ে যাবে দেশ।
প্রতিমন্ত্রী আজ রোববার দুপুরে সিংড়া উপজেলা কোর্ট মাঠে বাংলাদেশ ছাত্রলীগ সিংড়া উপজেলা, সিংড়া পৌর ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর সততা, মেধা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ১৩ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটের ব্যবহার মূল্য কয়েক হাজার গুণে কমিয়ে আনার সুফল পাওয়া যাচ্ছে। ২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্য দিয়ে নাগরিক সেবা গ্রহনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও দূর্নীতি রোধ করা সম্ভব হয়েছে। এখন আর জর্মির পরচা তুলতে জেলা সদরে ধর্না দিতে হয়না। বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে এখন আর ভর্ত্তি ফরম পূরণ করতে ভোগান্তি পোহাতে হয়না।
পলক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশের সকল প্লাটফর্ম তৈরী করে দিয়েছে বর্তমান সরকার। এসব প্লাটফর্ম ব্যবহার করে দেশে সাড়ে ছয় লাখ ফ্রি-ল্যান্সার তৈরী হয়েছে। বাড়িতে বসে এসব উদ্যোক্তার বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানী আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের মধ্যে প্রযুক্তি খাতে রপ্তানী আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক উদ্ভাবনী শক্তির নতুন এক দেশ। মাদক, জঙ্গিবাদ আর দূর্নীতি প্রতিরোধ করে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনকে সবুজ, পরিচ্ছন্ন আর নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ভ‚মিকা পালন করতে হবে।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান জয়। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্ররীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। সম্মেলনে বিশেষ বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা ্ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ছাত্রলীগ সিংড়া উপজেলা, সিংড়া পৌর ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ শাখার নতুন কার্য নির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

প্রযুক্তির শক্তি আর তারুণ্যের মেধায় এগিয়ে যাবে দেশ : প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : 07:48:58 pm, Sunday, 13 March 2022