Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

নাটোরের সিংড়ায় ৮ বছর পর আগামীকাল স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন, নেতৃত্বে আসছেন কারা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:11:17 am, Thursday, 10 March 2022
  • 271 বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় ৮ বছর পর আগামীকাল স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন, নেতৃত্বে আসছেন কারা

রিয়াজ হোসেন (লিটু), নাটোর।।

দীর্ঘ ৮ বছর ৪ মাস পরে আগামীকাল ১০ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ৩ বছর পর পর সম্মেলন করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। কারা আসছেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে তা নিয়ে চলছে আলোচনা।

সাবেক ছাত্রলীগ নেতারা, বর্তমান স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতারা পদ পেতে ছুটে চলছেন কর্মীদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক করছেন এক ঝাঁক তরুণ পদ প্রত্যাশী। গত ১লা মার্চ জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সম্মেলনের দিন ধার্য করা হয়। সম্মেলনে পদ প্রত্যাশীরা ৩রা থেকে ৫ই মার্চ পর্যন্ত ফরম উত্তোলণ ও জমা দেন।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দেয়া তথ্য মতে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে ফরম জমা দিয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য রায়হান কবির টিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, বর্তমান সহ-সভাপতি তানজিল ওমর হাবিব, স্বেচ্ছাসেবকলীগের নেতা ওয়াহিদুজ্জামান পিন্টু।

সাধারণ সম্পাদক হতে ফরম জমা দিয়েছেন সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাসুম রাব্বি ও মহন আলী। পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ চান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামী, কামরুজ্জামান বাবু, নুরুল হুদা কাফি, তৌহিদুল ইসলাম ও বেলায়েত হোসেন। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন, শরিফুল ইসলাম, সৌরভ হোসেন সুজা ও জুবায়ের রহমান কাওছার। কারা আসছেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১০ই মার্চ পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এড. সাইদুর রহমান সৈকত বলেন , নৌকার আদলে তৈরি বৃহত্তর মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমাদের প্রস্তুতি সম্পন্ন, আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্মেলন উপহার দিতে পারবো।
উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বরে সর্বশেষ সিংড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

নাটোরের সিংড়ায় ৮ বছর পর আগামীকাল স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন, নেতৃত্বে আসছেন কারা

আপডেট সময় : 12:11:17 am, Thursday, 10 March 2022