
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের ১৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বর্ষপূর্তি অনুষ্ঠান। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ মওলা, বিভাগ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মালেক এবং ঢাকা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. তৌফিকুর রহমান।
১৮ বছরের পথচলায় প্রশাসন ক্যাডারের সদস্যদের পেশাগত অভিজ্ঞতা, পারস্পরিক সৌহার্দ্য ও কর্মজীবনের নানা স্মৃতি উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ উপলক্ষে সংশ্লিষ্ট ব্যাচের সকল কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা। দেশ ও মানুষের কল্যাণে তাঁদের দায়িত্বশীল ভূমিকা এবং সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সবার।

























