Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল ঈদগাঁওয়ে মসজিদে ওসির সচেতনতামূলক বক্তব্য: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায় নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ের চেষ্টা, পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গাসহ আটক ৪ পীরগঞ্জে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় প্রাক্তন ও বর্তমানদের সঙ্গে মিলনমেলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:50:09 pm, Saturday, 28 November 2026
  • 1 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ-বেতের কুটিরশিল্প আজও টিকিয়ে রেখেছেন খুলনার পাইকগাছার অনেক মানুষ। আধুনিকতার ছোঁয়ায় নানা ধরনের প্লাস্টিক ও ধাতব সামগ্রীর ব্যবহার বাড়লেও বাঁশ-বেতের তৈরি ঝুড়ি, কুলা, খারাই, ডালা ও মুরগির খাঁচার কদর এখনো রয়েছে গ্রামাঞ্চলে। এসব পণ্য তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার। তাঁদেরই একজন বৃদ্ধ গোষ্ঠ দাস।

প্রায় দুই যুগ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ঘুরে বাঁশ ও কুঞ্চির শলা দিয়ে তৈরি গৃহস্থালি সামগ্রী বিক্রি করে সংসার চালিয়ে আসছেন গোষ্ঠ দাস। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের বাসিন্দা।

পাইকগাছা উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। প্রতিদিন সকালে কাঁধে বাঁশের বাঁক ও হাতে হ্যান্ড মাইক নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বাঁশ-বেতের তৈরি সামগ্রী নিয়ে জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন গোষ্ঠ দাস। প্রতিদিন নতুন নতুন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন ঝুড়ি, কুলা, মুরগির খাঁচা, খারাই, ডালাসহ নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী।

গোষ্ঠ দাস জানান, রান্নার আগে চাউল থেকে ধান ও অন্যান্য ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত প্রতিটি কুলা ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করেন। মুরগির খাঁচা বিক্রি করেন ১৩০ থেকে ১৪০ টাকায়। এ ছাড়া শাকসবজি ও মাছ ধোয়ার কাজে ব্যবহৃত বাঁশের তৈরি ছোট ডালা ৯০ টাকা এবং খারাই ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করেন। এসব পণ্য বিক্রি করেই চলে তাঁর সংসার।

এদিকে, পাইকগাছা পৌরসভার খ্রিস্টানপাড়ায় প্রায় ২০ থেকে ৩০টি পরিবার বাঁশ-বেতের পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করছে। ওই এলাকার দুলাল মণ্ডল জানান, প্রায় ৩০ বছর ধরে বাঁশের শলা ও বেত দিয়ে ঝুড়ি, কুলা, খারাই, ডালাসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী তৈরি করে আসছেন তাঁরা।

শুধু পৌরসভা নয়, উপজেলার কাটিপাড়ার ঋষিপাড়া, চাঁদখালী, চৌমুহনী, গড়ইখালী ও হরিঢালী ইউনিয়নের খ্রিস্টান ও ঋষি সম্প্রদায়ের অনেক পরিবারও এ পেশার সঙ্গে যুক্ত।

হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের অমাল মণ্ডল দীর্ঘ চার যুগ ধরে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী প্রস্তুত করছেন। তাঁর তৈরি পণ্যের মধ্যে রয়েছে ঝুড়ি, ডালা, খারাই, কুলা, চালন, ধান সংরক্ষণের আউড়ি ও ডোল। এ ছাড়া সাগরে মাছ শুকানোর চালন এবং বাগদা চিংড়ি বহনের বড় ঝুড়িও তৈরি করেন তিনি। বেত দিয়ে তৈরি করেন ধামা, পালি, পাতি ও আউড়ির ডালা।

অমাল মণ্ডল জানান, এ পেশায় পরিবারের নারী ও পুরুষ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করেন। পরিবারের সবাই মিলে এসব পণ্য তৈরি করেন এবং তা বিক্রি করেই তাঁদের সংসার চলে।

গ্রামবাংলার ঐতিহ্য ও প্রয়োজনের সঙ্গে মিশে থাকা বাঁশ-বেতের এই কুটিরশিল্প শুধু কয়েকটি পরিবারের জীবিকার মাধ্যম নয়, এটি এ অঞ্চলের দীর্ঘদিনের লোকজ ঐতিহ্যেরও অংশ। তবে সময়ের পরিবর্তন, আধুনিক পণ্যের ব্যবহার ও বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এ শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো কতটা টিকে থাকতে পারবে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত

পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের

আপডেট সময় : 12:50:09 pm, Saturday, 28 November 2026