Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ সৈয়দপুরে মূর্তজা ইন্সটিটিউট এখন কাপড় ব্যবসায়ীর গুদাম

  • Reporter Name
  • আপডেট সময় : 12:26:28 am, Tuesday, 8 March 2022
  • 236 বার পড়া হয়েছে

সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ সৈয়দপুরে মূর্তজা ইন্সটিটিউট এখন কাপড় ব্যবসায়ীর গুদাম

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীর সৈয়দপুর শতবছরের ঐতিহ্যবাহী সাংষ্কৃতিক ও একমাত্র বিনোদন কেন্দ্র রেলওয়ে মূর্তজা ইন্সটিটিউট এখন কাপড় ব্যবসায়ীর গুদাম ঘর। নিয়ম বহির্ভূতভাবে গোপনে এই ইন্সটিটিউটটি ভাড়া দিয়েছে পরিচালনা পরিষদ। বিনিময়ে প্রতিমাসে মোটা অংকের ভাড়ার টাকা তুলে পকেটস্থ করছেন কয়েকজন। এতে সাংষ্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
থিয়েটার সৈয়দপুরের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ বলেন, মূর্তজা ইন্সটিটিউট সৈয়দপুর শহরের সাংষ্কৃতিক অঙ্গনের অন্যতম বিনোদন কেন্দ্র। বিশেষ করে রেলওয়ে বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিনোদনের প্রধান চত্বর। একসময় এই প্রষ্ঠিানটিই ছিল তাদের মিলনমেলা। এখনও বিভিন্ন দিবস ও উৎসবে এখানেই আয়োজন করা হয় অনুষ্ঠান। সমাবেশ ঘটে সংস্কৃতিপ্রেমীসহ সর্বস্তরের মানুষের।
সরেজমিনে দেখা যায়, মূর্তজা ইন্সটিটিউটের মূল হলরুম ছাড়া পাশের ক্লাবরুম, অতিথি রুম, রিহার্সাল রুম, কস্টিউম রুমে থান কাপড়ের গাট্টি ঠাসা। প্রতিটি রুমে লাখ লাখ টাকার মাল। কয়েজন নারী শ্রমিক সেখানে কাজ করছেন। এসময় উপস্থিত ইন্সটিটিউটের কেয়ার টেকার আখতার জানান, গত তিন মাস হলো স্থানীয় কাপড় ব্যবসায়ী নাদিম আকতার এখানে কাপড় কাপড় রেখে ব্যবসা করছেন।
জানতে চাইলে কাপড় ব্যবসায়ী নাদিম আকতার বলেন, ভাড়া নিয়ে কাপড় রাখছি। তাতে কার কি? প্রতিমাসে ১০ হাজার টাকা ভাড়া দিচ্ছি। কিছু জানার থাকলে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কিভাবে ভাড়া দিয়েছেন তারাই ভালো জানেন।
ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ রেজা হাসান জানান, সভাপতি সম্পাদকরে অনুমতিক্রমে কমিটির তহবিল উন্নয়নের জন্য ভাড়া দেওয়া হয়েছে। প্রতিমাসে নিয়মিত ভাড়া আদায়ও করছি। এতে তো আয় বেড়েছে। যা দিয়ে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় ব্যয় নির্বাহসহ উন্নয়ন করা হবে।
ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ও রেলওয়ে উর্দ্ধতন উপসহাকারী প্রকৌশলী (পথ) তহিদুল ইসলামকে মোবাইল ফোনে জানান, টাকার প্রয়োজনে ভাড়া দেয়া হয়েছে। তাতে কি সমস্যা? হলরুম তো খালিই আছে। সেখানে সভা সমাবেশ বা অনুষ্ঠান অনায়াসেই করা যায়। অন্যরুমগুলো কোন কাজে লাগেনা তাই ভাড়া দিয়েছি। এখানে নিয়ম অনিয়মের কি আছে? বিষয়টি কমিটির সবাই জানে।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ইন্সটিটিউটের সভাপতি আহসান উদ্দীন বলেন, ভাড়া দেয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। কোনভাবেই এটি স্থায়ী ভাড়া দেয়ার সুযোগও নেই। শুধু সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান করতে নির্দিষ্ট কয়েক দিনের জন্য ভাড়া দেয়া যাবে।
তিনি আরও বলেন, সভাপতি হলেও আমি নিয়মিত যাইনা বা কোন বিষয়েই ওতপ্রোতভাবে খোঁজখবর রাখা হয়না। সব সাধারণ সম্পাদকই তদারকি করেন।
পরে সৈয়দপুর রেলওয়ে বিভাগের প্রধান রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাধায়ক (ডিএস) সাদেকুর রহমান কে অবগত করা হলে তিনি বলেন, আমি নতুন এসেছি। এগুলোর বিষয়ে এখনও ভালোভাবে জানা হয়নি। জেনে নিয়ে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ সৈয়দপুরে মূর্তজা ইন্সটিটিউট এখন কাপড় ব্যবসায়ীর গুদাম

আপডেট সময় : 12:26:28 am, Tuesday, 8 March 2022