Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:40 pm, Thursday, 19 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

চীনের শেনজেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক চলাকালে ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো সেতুটিতে হামলা চালানো হলো।

রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দখলকৃত ক্রিমিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সেতুটিতে হামলার পর রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেতুর মাঝের সড়ক অংশের একটি বড় অংশ ধ্বংস হয়ে পানিতে ভেঙে পড়ে। রাশিয়ার সামরিক অভিযানে সরবরাহ ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এবং প্রতীকী স্থাপনা হওয়ায় দীর্ঘদিন ধরেই সেতুটি ইউক্রেনের লক্ষ্যবস্তু।

বৃহস্পতিবার ভোরে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করেন আকসিওনভ।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কেউ হতাহত হননি। সেতুর ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন বিশেষজ্ঞরা। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাতের ড্রোন হামলার কারণে ক্রিমিয়া সেতুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের জেলাগুলোতে রাতভর বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ওডেসার গভর্নর ওলেহ কিপারের তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। কর্মকর্তারা হামলাটিকে ‘নৃশংস ও পরিকল্পিত’ বলে বর্ণনা করেছেন।

এর আগে ক্রিমিয়া সেতুতে প্রথম দফার হামলাকে ‘নজিরবিহীন অভিযান’ বলে অভিহিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, কয়েক সপ্তাহের পরিকল্পনার পর এ অভিযান চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

আপডেট সময় : 07:59:40 pm, Thursday, 19 November 2026