Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের হরিপুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলেন ইউএনও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিরলস জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বল্লমঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই’র সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:33:43 pm, Thursday, 19 November 2026
  • 7 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর কাছে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় তূর্য ফিলিং স্টেশনের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জড়িত বাস দুটি হলো গ্রিন ভিউ পরিবহন ও আবির আব্দুল্লাহ পরিবহন। গ্রিন ভিউ পরিবহনের বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে আবির আব্দুল্লাহ পরিবহনের বাসটি বরিশালের রূপাতলী থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছিল।
সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গ্রিন ভিউ পরিবহনের একজন হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
নলছিটি থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাথমিকভাবে বৈরী আবহাওয়া ও সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। তবে প্রকৃত কারণ এখন পর্যন্ত নির্ধারণে করা যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই গুরুত্বপূর্ণ মহাসড়কে এমন ভয়াবহ দুর্ঘটনা নতুন করে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে খয়রাবাদ সেতু ও আশপাশের এলাকায় যানবাহনের নিরাপদ চলাচল, গতিসীমা নিয়ন্ত্রণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি উঠেছে। ইতিপূর্বেও এখানে একাধিক ভয়ংকর দূর্ঘটনা ঘটেছে। ঘটেছে প্রাণহানি। সীমানা জটিলতায় পুলিশের উদ্ধার কাজও ব্যহত হতে দেখা গেছে।
প্রশ্ন উঠেছে, একই সড়কে বারবার দুর্ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না? সড়কের নকশা, বাঁক, যানবাহনের গতি এবং চালকদের অসতর্কতা- সব বিষয় খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আর কত প্রাণহানির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

খয়রাবাদ সেতুর কাছে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: হেলপার নিহত, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : 07:33:43 pm, Thursday, 19 November 2026