
নুর মোহাম্মদ,কক্সবাজার,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি দুই ইউনিয়নের প্রার্থী ঘোষণা এখনো বাকি রয়েছে।
ঘোষিত প্রার্থীরা হলেন— খুনিয়াপালং ইউনিয়নে আবু নাঈম মুহাম্মদ হারুন, দক্ষিণ মিঠাছড়িতে অধ্যাপক খোরশেদ আলম আনছারী, গর্জনিয়ায় ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, চাকমারকুলে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, কচ্ছপিয়ায় মুহাম্মদ তৈয়ব উল্লাহ, রশিদনগরে মোহাম্মদুল হক মাহমুদ, ঈদগড়ে বনি আমিন, রাজারকুলে অ্যাডভোকেট মু. ওমর ফারুক এবং কাওয়ারখোপে মাওলানা মোহাম্মদ হাছান।
উপজেলার বাকি দুই ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ পাবে।
রামু উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল সুত্রে এ তথ্য জানা গেছে।

























