Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:35:38 pm, Thursday, 12 November 2026
  • 2 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

গ্যাংস্টার চরিত্রে বলিউড অভিনেতা ইমরান হাশমির অভিনয় বরাবরই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। রোমান্স, রহস্য ও অ্যাকশনের মিশেলে নতুন গল্প নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার। এতে উঠে এসেছে অপরাধজগতের অন্ধকার দিক, অতীতের জটিলতা ও সংঘাতের নানা দৃশ্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে ইমরানকে দেখা যাবে একজন গ্যাংস্টারের চরিত্রে। অতীতের ঘটনা ও বর্তমান পরিস্থিতির নানা জটিলতায় জড়িয়ে পড়া এই চরিত্রকে ঘিরেই এগোবে গল্প। বলিউডে গ্যাংস্টার ঘরানার সিনেমা নতুন না হলেও ট্রেলারের অ্যাকশন দৃশ্য ও গল্প বলার ধরন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ অপরশক্তি খুরানা। এবার তাঁকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ট্রেলারে স্বল্প উপস্থিতিতেই নিজের চরিত্রের ভয়ংকর দিক ফুটিয়ে তুলেছেন তিনি। ইমরান হাশমির সঙ্গে তাঁর সংঘাত সিনেমায় বাড়তি উত্তেজনা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ট্রেলারে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েও নজর কেড়েছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমায় তাঁর চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে ইমরান ও অপরশক্তির পাশাপাশি গল্পে জেনেলিয়ার ভূমিকা কী হবে, তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।

‘গানমাস্টার জি৯’-এ গ্যাংস্টার গল্পের সঙ্গে থাকছে অ্যাকশন ও রোমান্সের মিশেল। এর আগে ‘আওয়ারাপন ২’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার পর নতুন সিনেমাটি ঘিরেও প্রত্যাশা বেড়েছে ইমরান-ভক্তদের।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। একই দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মান খুরানা ও শারভারির ‘ইয়ে প্রেম মল লিয়া’। ফলে বক্স অফিসে দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতা জমে উঠতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

আপডেট সময় : 08:35:38 pm, Thursday, 12 November 2026