Dhaka , Wednesday, 11 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির গাইবান্ধায় PRIME PROJECT- প্রতিযোগিতায় গিদারী ইউনিয়ন প্রথম মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নেত্রকোনায় শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

  • Reporter Name
  • আপডেট সময় : 09:09:34 pm, Wednesday, 11 November 2026
  • 12 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্রান্সের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে। বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলন না করে চিকিৎসকদের পর্যবেক্ষণে সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। ফলে বৃহস্পতিবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার ফ্রান্সের ক্লেয়ারফঁতেন অনুশীলন ক্যাম্পে দলের অন্য সদস্যরা মাঠে অনুশীলন করলেও অনুপস্থিত ছিলেন এমবাপ্পে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর খবর অনুযায়ী, এ সময় চিকিৎসা নিয়েছেন তিনি। তবে তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্রান্স ফুটবল ফেডারেশন বা দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এমবাপ্পের নতুন করে কোনো চোটের সমস্যা নেই। বাড়তি সতর্কতার অংশ হিসেবে মাঠের অনুশীলন বাদ দিয়ে জিমে সময় কাটিয়েছেন তিনি। তাই ইতালির বিপক্ষে তাঁর খেলা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা দেখছে না ফরাসি ফুটবল ফেডারেশন। তবে ম্যাচের আগে তাঁর ফিটনেস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এর আগে গত সেপ্টেম্বরে তুরস্কের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন এমবাপ্পে। ওই চোটের কারণে ফ্রান্সের পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। দলে ফেরার পর আবারও অনুশীলনে তাঁর অনুপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বৃহস্পতিবার মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও ইতালি। নেশনস লিগের ‘এ১’ গ্রুপে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। অন্যদিকে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইতালি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে এমবাপ্পেকে পাওয়া যাবে কি না, এখন সেটিই ফরাসি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

আপডেট সময় : 09:09:34 pm, Wednesday, 11 November 2026